গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেও অস্ত্র সহ চার ডাকাতকে
গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ।
বুধবার রাতে চুঁচুড়া থানার পুলিশ ব্যান্ডেল লোকপাড়া
থেকে ওই চার ডাকাতকে গ্রেফতার করেছে।
নাম রবি দাস। বাড়ি বেলঘড়িয়া থানার কামারহাটি
ফেরীর বাগান এলাকায়।
মহন্মদ নাসিম ওরফে ভিকি। বাড়ি ঘোলা থানার তেঘড়িয়ার মষজিদ তলা
এলাকায়।
মনজ পাসয়ান। বাড়ি জগদ্দল থানার কাকিনাড়া বাজার এলাকায়।
কালি মাল। বাড়ি চুঁচূড়া থানার সাহাগঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে
পুলিশ ওই চারজনকে অস্ত্র সমেত ধরে ফেলে। এদিন রাতে ডাকাতির উদ্যেশে ওই চারজন
চুঁচুড়া থানার ব্যান্ডেল লোকপাড়া এলাকায় জড়ো হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই
দুষ্কৃতীদের কাছ থেকে একটি ৬ঘড়া বন্দুক, ৩রাউন্ড গুলি, ২টো ভোজালি, কিছুটা বোমের
মশলা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।




No comments:
Post a Comment