তারকেশ্বরে অশান্তি অব্যাহত। তৃণমূলের
গোষ্ঠীদন্দের রেশ কাটতে না কাটতেই বিজেপির বিস্তারক যোজনায় মিটিংএ অশান্তি বাধানোর
অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তারকেশ্বর ২নম্বর
বালিগুরির সামসেরপুরে। এদিন সন্ধ্যায় বিজেপির কর্মী তপন মূর্মুর বাড়িতে
বিজেপির বিস্তারক যোজনার মিটিং চলছিল। সেই মিটিং ভেস্তে দিতে একটি বিশেষ সম্প্রদায়ের
মানুষকে লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপির জেলা নেতৃত্ব। এই ঘটনায় ওই
এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন
তারকেশ্বর থানার ২নম্বর বালিগুরির সামসেরপুরে তপন মূর্মুর বাড়িতে বিজেপির জেলা
সভাপতি ভাষ্কর ভট্টাচার্যের নেতৃত্বে বিস্তারক যোজনার মিটিং চলছিল। ওই সময়ে
তারকেশ্বর পঞ্চায়েত সমতির সদস্যা তকমিনা বিবির নেতৃত্বে বেশ কিছু তৃণমূল সমর্থক
সামসেরপুরে তপন মূর্মুর বাড়িতে গিয়ে ঝামেলা শুরু করেন বলে অভিযোগ। বিজেপির বেশ করেকজনকে মারধোর
করে তপন মূর্মুর বাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ। বিজেপির জেলা সভাপতি ভাষ্কর
ভট্টাচার্যকে গালিগালাচ করে তার গাড়ি ভাংচুর করে দেবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় তারকেশ্বর থানার পুলিশ। পুলিশ দেখে তৃণমূলের নেতা
কর্মীরা ঘটনাস্থল থেকে পিঠটান দেন বলে খবর।
এই প্রসঙ্গে বিজেপির
জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, বিজেপিকে ভয় পেয়ে তৃণমূল একটি বিশেষ
সম্প্রদায়ের মানুষজনকে আমাদের বিরুদ্ধে এগিয়ে দিছে। তারা এসে আমাদের কর্মীদের
বিভিন্য রকম ভাবে হুমকী দিছেন। আমাদের কয়েকজন নেতা কর্মীর বাড়ি ভাংচুর করে তাদের
মারধোর করেছেন। বিষয়টি নিয়ে আমি তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করছি। যদিও এই বিষয়ে তৃণমুল নেতা তথা তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন,
এই বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। চন্দনগরের এসডিপিও
রানা মুখোপাধ্যায় বলেন, ওখানে গন্ডোগল হতে পারে এই আচ পেয়ে আগে থেকেই পুলিশ হাজির
ছিল। তাই ওখানে কেউ কোনও গোলমাল করতে পাড়েননি। যদিও একটি রাজনৈতিক দলের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি
খতিয়ে দেখছে।


No comments:
Post a Comment