ধর্ষণের শাস্তি ধর্ষিতাকেই দিল আদালত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 June 2017

ধর্ষণের শাস্তি ধর্ষিতাকেই দিল আদালত!


ধর্ষণের শাস্তি ধর্ষিতাকেই দিল আদালত।আজ্ঞে হ্যাঁ!ধর্ষণ করেছে অন্য কেউ আর সেই ধর্ষণের শাস্তি ধর্ষিতাকেই দেওয়া হল।তবে এই অমানবিক সিদ্ধান্ত এদেশের নয়।ধর্ষণের জন্য প্রকারান্তরে মহিলাদের দায়ী করে চরম সমালোচনার মুখে পড়েছেন মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের ৬৯তম জেলার রিপাবলিকান জনপ্রতিনিধি জিম লুকাস।এমনকি জনরোষের মুখে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তিনি।
সম্প্রতি স্থানীয় ইন্ডিয়ানা স্টার সংবাদপত্রে এক ধর্ষিতার জবানবন্দি প্রকাশিত হয়। ‌যে সাংবাদিক প্রতিবেদনটি লিখেছিলেন তাঁকে চিঠি লিখে এই ধরণের প্রতিবেদন আরও প্রকাশ করতে অনুরোধ করেন লুকাস।
ইন্ডিয়ানা প্রদেশের সরকারি লেটারহেডে লেখা সেই চিঠিতে তিনি লেখেন, ‘ধর্ষিতার বিপ‌র্যয় নিয়ে সানডে স্টারের প্রথম পাতায় আপনার প্রতিবেদনটি পড়ছি। কি করে ধর্ষিতা হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া ‌যায় তা জানিয়ে এমন আরও প্রতিবেদন প্রকাশিত হলে ভাল লাগবে।’‍
সাংবাদিককে পাঠানো এই চিঠির ছবি তুলে ফেইসবুকে পোস্ট করেন লুকাস। এর পরই শুরু হয় চরম বিতর্ক। অনেকেই দাবি করে, ‘কী করে ধর্ষিতা হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া ‌যায়’‍ এই শব্দবন্ধের মাধ্যমে আসলে ধর্ষণের জন্য পীড়িতকেই দায়ী করেছেন তিনি।
প্রতিবাদের ঝড়ের সামনে ক্ষমা চাইতে বাধ্য হন লুকাস। তবে তাঁর দাবি, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, ‘একটি শব্দ বন্ধ ক্ষেত্রবিশেষে এত মানুষকে আঘাত দিতে পারে বুঝতে পারিনি।’‍


Click For English Read...

No comments:

Post a Comment

Post Top Ad