পড়ুন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভের আড়ালে কিডনি পাচার চক্রের কাহিনী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 June 2017

পড়ুন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভের আড়ালে কিডনি পাচার চক্রের কাহিনী!


মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ পেশার আড়ালে কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকা! তাও আবার আন্তর্জাতিক কিডনি পাচার চক্র! এই সন্দেহে আজ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের চার গোয়েন্দার একটি দল দিল্লি থেকে হাওড়া আসেন। অরুণ দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয় কিডনি পাচার সন্দেহে। মালিপাঁচঘড়া থানায় তুলে এনে তাকে এখন জেরা চলছে।


হাওড়া ঘুসুড়ির মিলনমন্দিরের ব্যক্তি অরুণ দাস কর্মসূত্রে প্রথমে তিনি শ্রীলঙ্কায় ছিলেন দীর্ঘদিন। এরপর ব্যাঙ্গালুরুতে দেড় বছর কাটিয়ে চাকরি নিয়ে তিনি দিল্লি যান। তিনি একটি মেডিসিন সংস্থায় মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ হিসেবে কর্মরত রয়েছেন। কয়েকদিন আগে মালিপাঁচঘড়ার বাড়িতে  তার বাবা মারা যান। বাবার পারলৌকিক ক্রিয়া সারতে তিনি দিল্লি থেকে নিজের বাড়িতে ফেরেন। কাজ মিটে যাওয়ার পর আজ তার ফের দিল্লি ফেরার কথা ছিল। এদিকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ৪ গোয়েন্দা আজ মালিপাঁচঘড়া থানায় আসেন। মালিপাঁচঘড়া থানার এক অফিসারকে সঙ্গে নিয়ে অরুণ দাসের বাড়িতে যান গোয়েন্দারা। তাকে থানায় এনে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, দিল্লি পুলিশের কয়েকজন সিনিয়র অফিসার আসছেন তাকে জেরা করতে।   দিল্লি পুলিশের গোয়েন্দাদের কাছে কিছু তথ্য এসেছে। তথ্য সূত্র বলছে, ওই ব্যক্তি আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। তাই জেরা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad