পয়লা জুলাই থেকে লাগু হতে চলেছে GST কর। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আগামী ৩০ সে জুন সারা দেশ ব্যাপী ব্যবসা বন্ধের ডাক দিয়েছে ভারতীয় উদ্যোগ ব্যাপার মন্ডল। তারই শেষে মালদা জেলার ছোট বড় সমস্ত দোকানপাট বন্ধ রেখে ব্যবসা ধর্মঘটের ডাক মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের।
রাতে মালদা শহরে অবস্থিত বাণিজ্য ভবনে একটি বৈঠক করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উজ্জ্বল সাহা, চেম্বারের চেয়ারম্যান দেবব্রত বসু সহ জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা।
এই আলোচনা শেষে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা জানান, GST করের প্রতিবাদে আগামী শুক্রবার দেশ জুড়ে ব্যবসা বন্ধের ডাক দিয়েছে ভারতীয় উদ্যোগ ব্যাপার মন্ডল। সেই মতো আমরাও সেই আন্দোলনে সামিল হয়েছি। এই জেলার সমস্ত ব্যবসা বন্ধ থাকবে।
অন্যদিকে সংগঠনের সভাপতি জয়ন্ত কুণ্ডু জানান, GST এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তাই এরই প্রতিবাদ জানিয়ে এদিন ধর্মঘট পালন করা হবে।

No comments:
Post a Comment