লিভ টুগেদারে আপত্তি নেই : সায়নী ঘোষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 June 2017

লিভ টুগেদারে আপত্তি নেই : সায়নী ঘোষ

post-feature-image



যারা নিজেকে নিয়ে আপ্লুত, তাদের তো আরো দেখে নেওয়া উচিত। বিয়ে শুধুই একটা ইনস্টিটিউশন, বিয়ে আর লিভ ইনের মধ্যে কোনো পার্থক্য দেখি না।



 post-feature-image

  জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। ‘রাজকাহিনি’, ‘একলা চলো’ সিনেমায় দেখিয়েছেন নিজের কাজের পারদর্শীতায়। 
ব্যক্তিগত জীবনকে উপভোগ করতে ভালবাসেন এ নায়িকা। স্বাধীনভাবে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
লিভ ইন রিলেশনশিপ নিয়েই ‘জি বাংলা সিনেমা অরিজিনালস’-এ সুদেষ্ণা রায় ও অভিজিত গুহর নতুন ছবি ‘চলো লেটস লিভ’। 
যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে সায়নী ঘোষকে।  জানা গেছে, সিনেমায় তার চরিত্রটিও বেশ সাহসী।
সিনেমাটি নিয়ে মিডিয়ায় কথা বলেছেন তিনি। ব্যক্তিগত জীবনে লিভ টুগেদারের বিষয়ে সায়নী বলেন, পুরোপুরি মত আছে। আমার কাছে বিয়ে করা আর ঘর করা একই। 
post-feature-image
পতি পরমেশ্বর কনসেপ্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যার সঙ্গে সারাজীবন থাকার পরিকল্পনা করছি, তাকে যদি আগে থেকে জেনে নেওয়া যায় তাহলে ক্ষতি কী। কারণ বিয়ের পর যদি মনে হয়, তাহলে সেটা একদম শেষ পর্যায় হয়ে যায়।
সায়নী আরো বলেন, তাই আগেভাগে জেনে নেওয়াতে কোনো আপত্তি নেই। বিশেষ করে আমার মতো যারা নিজেকে নিয়ে আপ্লুত, তাদের তো আরো দেখে নেওয়া উচিত। বিয়ে শুধুই একটা ইনস্টিটিউশন, বিয়ে আর লিভ ইনের মধ্যে কোনো পার্থক্য দেখি না।

No comments:

Post a Comment

Post Top Ad