২৪ ঘণ্টা আপদে বিপদে বিজেপিকে পাশে পাওয়া যাবে,দাবী দিলীপ জয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 June 2017

২৪ ঘণ্টা আপদে বিপদে বিজেপিকে পাশে পাওয়া যাবে,দাবী দিলীপ জয়ের


নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ ২৪ ঘণ্টা আপদে বিপদে বিজেপিকে পাশে পাওয়া যাবে। বেহালা শিলপাড়া এলাকায় ১২৪ নম্বর ওয়ার্ডে এসে এলাকা বাসিন্দাদের এ কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার ওই তারকা জুটি বিস্তারক কর্মসূচিতে এলাকার বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বোঝান।তখন বাসিন্দারা বিজেপির ওই দুই নেতাকে অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে তৃণমূল কেন্দ্রের প্রকল্প সম্পর্কে ভূল বুঝিয়ে গেছে।ব্যাঙ্কিং বিষয়ে বিভিন্ন বিমা প্রকল্পে নিয়ে বাসিন্দাদের ভূল বুঝিয়ে গেছে তৃণমূল।তাদের আরও অভিযোগ, এই প্রকল্পের মাধ্যমে মোদী সরকার তাদের সমস্ত টাকা ব্যাঙ্ক থেকে কেটে নিয়ে নেবে।

সব শুনে কেন্দ্র প্রকল্প সম্পর্কে বিজেপি নেতারা বলেন, যে তৃণমূল যা যা বুঝিয়েছে তা সব মিথ্যা,আসলে পুরোটাই ভূল বুঝিয়েছে ভোট পাওয়ার জন্য।এখন থেকে ২৪ ঘণ্টা বিজেপি নেতাদের পাশে পাবেন এলাকাবাসীরা।

পাশাপাশি বিজেপি নেতাদের নিজেদের ফোন নম্বরও দিয়ে দেন বাসিন্দাদের,যাতে কোনো দরকারে ফোন করতে পারেন।পরে এলাকাবাসীরা আশ্বস্ত হন।এরপর দিলীপ ঘোষ ও জয় বন্দ্যোপাধ্যায় এলাকার এক বাসিন্দার বাড়িতে বসে মাধ্যহ্ন ভোজও করেন।



Read in English Translator... 

No comments:

Post a Comment

Post Top Ad