বিজেপির তৎপরতায় গঙ্গায় ডুবে যাওয়া গৃহবধূকে উদ্ধার করল কলকাতা পোর্ট ট্রাস্ট।চার দিনের মাথায় হুগলির নাজিরগঞ্জঘাট থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ।প্রসঙ্গত বৃহস্পতিবার সকালে বিজেপির নেতৃত্বে ডুবে যাওয়া গৃহবধূকে খুঁজতে গঙ্গায় নামলো কলকাতা পোর্ট ট্রাস্ট।পরিবারের মঙ্গলের জন্য পূজো দিয়ে ফেরা হল না আর বাড়িতে।বছর ২৬ এর আরতি দাস নামে এক গৃহবধূ সোমবার তারকেশ্বর মন্দির থেকে পূজো দিয়ে ফেরার পথে হাওড়া থেকে শোভাবাজারগামী লঞ্চে উঠার সময় পা পিছলে গঙ্গায় পড়ে যায়।অভিযোগ,গঙ্গায় পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য কেউ এগোয়নি।স্থানীয় পুলিশকে জানালেও ওই গৃহবধূকে উদ্ধারের জন্য কোনোরকম চেষ্টাও করেননি তাঁরা।
চার দিন হয়ে গেলেও পুলিশ কোনওরকম ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার রাজ্য বিজেপি প্রেসিডেন্ট দেবজিত সরকার ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই মহিলার দেহ জলে খোঁজার জন্য আসে কলকাতা পোর্ট ট্রাস্ট ট্রাফিক ম্যানেজারের দুইটি লঞ্চ।ওই লঞ্চের সহায়তায় জলে ক্যাডার দিয়ে ওই মহিলার দেহ খোঁজা হয়।যদিও অবশেষে মিলল আরতি দেবীর দেহ।
জানা যায়, প্রায় তিন কিলোমিটার ধরে জলে ডুবুরির সাহায্যে খোঁজা হয়েছে আরতি দাসকে।বাড়ি উত্তর কলকাতার ডালিমতলা এলাকায়।তার চার বছরের একটি ছেলে রয়েছে।এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে পড়েছে।
No comments:
Post a Comment