এই উৎসর্গ প্রতিষ্ঠানের লক্ষ্য হল ‘মানুষ সে যে শ্রেণির হোক না কেন,সে যেন তাঁর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়’।উৎসর্গের কর্মীরা নানান প্রশিক্ষণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষকে শিখিয়েছিল কিভাবে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়?নিজের অন্নের সংস্থান করতে হয় এবং পরিশেষে সঠিক শিক্ষার মাধ্যমে সুস্থ জীবিকার সাহায্যে আর্থিক স্বাধীনতা অর্জন করা হয়।এছাড়াও উৎসর্গের আরও একটি লক্ষ্য হল কিভাবে অসংগঠিত শ্রমিক,যারা অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও নিজেদের শ্রমের মূল্য পায় না,সমাজ ব্যবস্থার নিরীখে তাদের পিছিয়ে থাকতে হয় ও নানাভাবে অবহেলিত হতে হয়, তাদের ন্যায্য সম্মান ও পরিচিতি ফিরিয়ে আনবে ‘উৎসর্গ’।
যারা সাইকেল রিক্সা ও ভ্যান চালান অতি কম খরচে দুর্গম রাস্তায় অনায়াসে যায় তাদের কদর লোকসমাজে খুব নিচে।অথচ তাদের সাহায্য ছাড়া,তাদের রিক্সা ছাড়া সেইস রাস্তায় আবার যাওয়াও সম্ভব নয়।এই সব দৈন্য-দশা থেকে উত্তরণের উপলক্ষ্যে ‘উৎসর্গ’ ও আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সৃষ্টি হয়েছে রিক্সা সঙ্গ প্রকল্প,যারা রিক্সা চালকদের আর্থ সামাজিক উন্নয়নে দিয়ে চলেছে বিনা সুদে সাইকেল/ভ্যান রিক্সা,ব্যাঙ্কের খাতা,পোশাক,সচিত্র পরিচয়পত্র ও দুর্ঘটনাজনিত বিমা সম্পূর্ণ বিনামূল্যে।মানুষের চাহিদা,সমস্যা ও তাদের ইচ্ছাশক্তিকে কাজে রুপান্তর করে এগিয়ে যাবে ‘উৎসর্গ’,হবে স্বপ্নপূরণ।




No comments:
Post a Comment