বিজেপি নেতারা আবাস যোজনায় টাকা তুলেছেন: জ্যোতিপ্রিয় মল্লিক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 July 2017

বিজেপি নেতারা আবাস যোজনায় টাকা তুলেছেন: জ্যোতিপ্রিয় মল্লিক


বারাসত রবীন্দ্র ভবনে কন্যাশ্রী দিবসের দিনে বিজেপিকে দুষলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আইন আইনের পথে চলবে । এখানে রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই । বিজেপি নেতারা যুক্ত আছেন ।তাই গ্রেপ্তার হচ্ছেন । শমীক ভট্টাচার্য সিআইডির কাছে স্বীকার করেছেন তাঁর নাম করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা তোলা হয়েছে । দাবী তৃণমূল নেতা ও রাজ্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের । প্রসঙ্গত সহাস্রাধিক মানুষের সামান্য সামান্য করে টাকা আত্মসাত করে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা প্রধান মন্ত্রী আবাস যোজনায় টাকা অবৈধ ভাবে তোলার অভিযোগে বসিরহাটের একাধিক নেতা অভিযুক্ত । এই বিষয়ে বিজেপি তৃণমূলের প্রতিহিংসার কথা বললেও খাদ্যমন্ত্রী তৃণমূলের রাজনৈতিক অভিসন্ধির কথা ফূত্কারে  উড়িয়ে দিয়ে পাল্টা বলেন বিজেপি যা প্রমাণ করতে পারে না তা নিয়েই বরং হেনস্থা করছে তৃণমূল ।এতে অবশ্য তৃণমূল শক্তিশালী হবে বলেই মন্তব্য খাদ্যমন্ত্রীর।
শুক্রবার কন্যাশ্রী দিবস উদযাপন উপলক্ষ্যে এসে জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন , আগামী পঞ্চায়েতে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে ধরাশায়ী হবে বিজেপি সহ বিরোধী দলগুলি । "এক আধটি আসন ওরা হয়তো কোথাও পেলেও  পেয়ে যেতে পারে কিন্তু কোনো গ্রাম  পঞ্চায়েতে বিরোধীরা থাবা বসাতে পারবে না ।"

No comments:

Post a Comment

Post Top Ad