হাবড়ায় ধৃত পাচারকারি সহ আট বাংলাদেশি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 July 2017

হাবড়ায় ধৃত পাচারকারি সহ আট বাংলাদেশি




হাবড়ায় ধৃত আট বাংলাদেশি নাগরিক সহ দুই শিশু ।রবিবার রাতে দক্ষিনেশ্বর থেকে বনগাঁ গামী বাসে উঠে হাবড়ায় নেমে বাস পাল্টে অন্য বাসে বনগাঁ যাওয়ার চেস্টা করছিলো বলে পুলিশ সূত্রে খবর ।ভিনরাজ্যে কাজ করে বনগাঁর পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ।ধৃতরা কয়েক বছর আগে কাজের জন্য এদেশে প্রবেশ করে ।ধৃতদের কাছে ভারতে আসার বৈধ কোনও কাগজপত্র ছিলো না বলে জানিয়েছে প্রশাসন । ধৃতদের মধ্যে ৪জন মহিলা ৪জন পুরুষ ও ২টি কোলের শিশু রয়েছে ।ধৃতদের মধ্যে মহম্মদ রাজিন(২৩)   ,আবুল হায়য়ার( ১৮) ,মহম্মদ ইয়াসিম সেখ (১৮),আসরাব বানু (৩০) বাড়ি বাংলাদেশের নড়াইল এলাকায় ।বাকি দের মধ্যে খাদিজা আখতার(২০),তানিয়া আখতার(২০) বাড়ি খুলনা ও তানজিরা খালেম (২৫) বাড়ি বাংলাদেশের যশোর এলাকায় । এছরাও দুটি শিশু রয়েছে যাদের বয়স ৬ ও ৩ বছর । ধৃতদের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারি হিসাবে ফর্টিন ফরেনারস অ্যাক্টে মামলা করেছে পুলিশ ।ধৃতদের সঙ্গে ছিলো এক ভারতীয় নাগরীক যে এই বাংলাদেশিদের পারাপারে যুক্ত তাকেও পুলিশ গ্রেফতার করেছে ।তার নাম নায়েক মোল্লা (৩৫) বনগাঁর খলিতপুরের বাসিন্দা । তার বিরুদ্ধেও থার্টিন ফরেনার অ্যাক্টে মামলা করেছে পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad