বসিরহাটের হিংসা নিয়ে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 31 July 2017

বসিরহাটের হিংসা নিয়ে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়!


বসিরহাটের হিংসা ওপার বাংলা থেকে আগত লস্কর তইবার জঙ্গিকে দিয়ে ঘটানো হয়েছে, এমনটাই জানা গেছে এনআইএর তথ্য থেকে। তবে এবার  বসিরহাট হিংসার জন্য মমতাকে দায়ী করে বাংলার বাইরে পথে নামলেন বিক্ষোভকারীরা। অভি‌যোগ, সংখ্যালঘুদের তোষণ করতেই বসিরহাটের পরিস্থিতি অনেক জটিল করে তোলা হয়েছে।

মমতা হঠাও, বাংলা বাঁচাও। এই স্লোগান রাজ্যের বিরোধীদের মুখে শোনা যায়। কিন্তু এই দাবি এবার শোনা গেল মুম্বইয়ে।মুম্বইয়ে থাকা এই রাজ্যের কমবেশি ৫০ জন মানুষ মিলিত হয়েছিলেন মুম্বইয়ের চার্চগেট রেলস্টেশন এলাকায়।  সঙ্গে ছিল, ‘গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও, ভারত বাঁচাও’-এর স্লোগানও। তাঁদের অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই।রাজ্যে ধর্মীয় অসহিষ্ণুতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। রাজ্যের পরিস্থিতি কাশ্মীরের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মুম্বইয়ে অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে কর্মরত সোমেন মুখোপাধ্যায়।
বসিরহাট এবং বাদুড়িয়ার সাম্প্রতিক ঘটনার উল্লেখ করেছেন বিক্ষোভকারীরা। ধর্মীয় মেরুকরণের জেরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট পাচ্ছেন বলে দাবি তাঁদের। সেলস প্রফেশনাল রাজেশ সরকার বলেছেন, ‘রাজ্যের ২৮ শতাংশ মুসলিমকে খুশি করতে মুখ্যমন্ত্রী বসিরহাটে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন।’ সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ রাজেশ সরকারের।

মুখ্যমন্ত্রীর দল বাংলাদেশিদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন তিনি।ভোট ব্যাঙ্ক রাজনীতির জন্যই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। মিছিলে হাজির ছিলেন অবাঙালিরাও।

No comments:

Post a Comment

Post Top Ad