বিস্ফোরণে ভস্মীভূত হয়ে গেল বাড়ি, আহত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 July 2017

বিস্ফোরণে ভস্মীভূত হয়ে গেল বাড়ি, আহত ১


হুগলি, ৬জুলাই : হঠাৎ করে বিস্ফোরনে কেঁপে উঠল গোটা এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার তেলেনীপাড়া ফেরীঘাট এলাকায়। এই ঘটনায় এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মোহাম্মদ ইসরাফিল ওরফে মাল্লুর বাড়িতে বিস্ফোরণ হয়। মাল্লু তার বাড়িতেই বেআইনি বাজি তৈরি করতে বলে অভিযোগ।

 এদিন বাজি তৈরী করার সময় কোনো ভাবে আগুন লেগে বিশাল বিস্ফোরণ ঘটে বলে খবর। কেঁপে ওঠে এলাকা। মাল্লুর বাড়ি সহ তার আশে পাশের বাড়ির ছাদ কেঁপে ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ভদ্রেশ্বর থানার পুলিশ। এই ঘটনায় আহত এক বৃদ্ধাকে আহত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাল্লুর বাড়ি সম্পূর্ন ভস্মীভূত  হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে। তবে কিভাবে এই  আগুন লাগলো তা নিয়ে তদন্তে  নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর মাল্লুর ঘরের গ্যাস সিলিন্ডারটিও ফেটে গিয়ে আগুন আরও ভয়ঙ্কর আকার নিয়েছিল। এই ঘটনায় ওই এলাকাজুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad