জয়ের নেতৃত্বে বিজেপিতে যোগদান করল সিপিএম কর্মীরা।রবিবার
ডোঙ্গারিয়ার পাত্র পাড়ায় বারাতলা পোয়ালী হাইস্কুলে ডঃ শ্যামাপ্রসাদ
মুখার্জীর স্মরণ সভায় উপস্থিত বিজেপির রাজ্য কমিটির সদস্য জয় ব্যানার্জী, রাজ্যের সহ সভাপতি রাজকমল
পাঠক এবং জেলা সভাপতি অভিজিৎ দাস ববি।এই সভায় কামড়া অঞ্চলের সিপিএম এর ৫৪০ জন
কর্মী ও সিপিএম এর পঞ্চায়েত সদস্য চন্দ্রশেখর দাস এর নেতৃত্বে বিজেপিতে যোগ
দিলেন।
জয় বন্দ্যোপাধ্যায় বলেন, সোনার
বাংলার জায়গায় হল সন্ত্রাসের বাংলা গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়।রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল ইসলামের নামে বাংলা গড়ে দেওয়ার জায়গায় নেতাদের নোট কামানোর
বাংলা গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছিলেন ঘরে ঘরে বেকার যুবক থাকবে না তার
জন্য শিল্প গড়ে তুলব কিন্তু তার পরিবর্তে তিনি গড়ে তুললেন সিন্ডিকেটের
বাংলা।ধন-ধান্য-পুষ্পের বাংলা গড়ে দেওয়ার নামে গড়ে তুলল ধর্ষণের বাংলা।মহামেডান ক্লাবের নামে সিআইডি তলব এসেছে,তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব
বন্ধ করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে তীব্র ধিক্কার জানান
জয়।পাশাপাশি তিনি বলেন,মুসলিম সমাজকেও এ ব্যাপারে তীব্র
ধিক্কার জানানো উচিত।ভারত কিন্তু কংগ্রেসের নয়,সোনিয়া-রাহুলের
ভারত নয়।এই ভারত দেশপ্রেমীদের রক্তে ভরা মোদীজির ভারত;বিজেপির
ভারত।রাজনীতির ভোটে হার-জিত থাকেই,জয় সাধারণবাসীদের
উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন,একবার মোদিজিকে পশ্চিমবঙ্গে
কাজ করার সুযোগ দিতে।তাহলে পশ্চিমবঙ্গ আবার হাসবে,প্রকৃত মন
থেকে হাসবে।শান্তি এবং উন্নতি হবে রাজ্যে।



No comments:
Post a Comment