বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ও রুপা গাঙ্গুলীর বিরুদ্ধে এফআইআর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 July 2017

বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ ও রুপা গাঙ্গুলীর বিরুদ্ধে এফআইআর


কিছু দিন আগে বিজেপির রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে নিমতা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।পাশাপাশি বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। দুজনের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করার অভি‌যোগ উঠেছে। 
বৃহস্পতিবার বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন,কংগ্রেস ও ‌যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে আছে, তারা নিজেদের বোন,বউকে বাংলায় পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তা ছাড়া একবার বাংলায় পাঠান। ১৫ দিনের মধ্যে তাঁদের ধর্ষিতা হতে হবে।বারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায় নিমতা থানায় রূপার বিরুদ্ধে অভি‌যোগ দায়ের হয়েছে।অভি‌যোগকারিণীর বক্তব্য, তিনি রূপার মন্তব্য ভয় পেয়েছেন। তাঁর সম্মানহানি হয়েছে।
কলকাতা পুলিশ বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তাঁকে ভুয়ো মামলায় ফাঁসানো হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি জ্বালিয়ে দেবেন।পুলিশ সূত্রে খবর, সিঁথি থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে অভি‌যোগ দায়ের হয়েছে।


No comments:

Post a Comment

Post Top Ad