শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই আজ পশ্চিমবঙ্গ ভারতের অংশঃ অমিত শাহ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 July 2017

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই আজ পশ্চিমবঙ্গ ভারতের অংশঃ অমিত শাহ


দেশভাগের সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই আজ পশ্চিমবঙ্গ ভারতের অংশ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপরে লেখা একটি বই প্রকাশ অনুষ্ঠান মন্তব্য বিজেপি প্রধান অমিত শাহ-র। তিনি  আরও বলেন, বাংলাকে ইসামিকরণের হাত থেকে বাঁচিয়েছিলেন শ্যামাপ্রসাদ।
ওই অনুষ্ঠানে অমিত শাহ বলেন, সে সময়ের বাংলার জনসংখ্যা ‌যদি দেখা ‌যায় তাহলে সেখানে হিন্দুদের আধিপত্য কোনও ভাবেই সম্ভব ছিল না। তখন বাংলাভাগের কথা বলেন শ্যামাপ্রসাদ। এর ফলে বাংলা শেষপ‌র্যন্ত পূর্ব পাকিস্তানের অংশ হওয়া থেকে বেঁচে ‌যায়। ১৯৪০ সালে বাংলা বিধানসভায় একটি বিল আনা হয়। সেই বিলের উদ্দেশ্য ছিল শিক্ষাক্ষেত্রে ইসলামিকরণ করা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার রুখে দেন। শ্যামাপ্রসাদ সম্পর্কে কথা বলতে গিয়ে অমিত শাহ আরও বলেন, কংগ্রেস তখনও এত দুর্নীতিপরায়ণ হয়ে ওঠেনি। তখনও গান্ধীজিকে ভুলে ‌যায়নি কংগ্রেস। তার পরেও শ্যমাপ্রসাদ জন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। কেননা তিনি ছিলেন দুরদর্শী মানুষ। সে সময় মাত্র ১০ জনকে নিয়ে তিনি জনসংঘ তৈরি করেছিলেন। এখন এর সদস্য সংখ্যা ১১ কোটি।

দেশভাগ নিয়ে কংগ্রেসকে এদিন নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন ধর্মের ভিত্তিতে দেশভাগ করা উচিত হয়নি। ইংল্যান্ডে লেবার পার্টি ‌যখন ক্ষমতায় আসে তখন দেশেভাগ মেনে নেয় কংগ্রেস। কেন তা করেছিল তারা, প্রশ্ন অমিতের।



No comments:

Post a Comment

Post Top Ad