ষাট বছর বিবাহ বার্ষিকী পালন অনুষ্ঠানে রাজ্যপাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 July 2017

ষাট বছর বিবাহ বার্ষিকী পালন অনুষ্ঠানে রাজ্যপাল


কলকাতার দম্পতি ষাট বছর বিবাহ বার্ষিকী অনুষ্ঠান পালন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। দম্পতি হলেন সত্যরঞ্জন ব্যানার্জী ,মঞ্জুলা ব্যানার্জী।বৃহস্পতিবার বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের বাবা ও মায়ের ৬০ তম বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁর বাড়িতে এক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংবাদিকরা ও আত্মীয়-স্বজনরা।

এদিন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকে বাবা-মায়ের বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন, তিনি খুব ভাগ্যবান সন্তান, যে কারণে তাঁর বাবা-মায়ের ৬০ তম বিবাহবার্ষিকীর দিনটি তিনি স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন।

 তিনি লেখেন, তিনি যখনই মন্দিরে যান তাঁর বাবা ও মায়ের সুস্থ জীবনের প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি সকল সন্তানের উদ্দেশ্য বার্তা দিয়ে বলেন, সকলেই যেন নিজের বাবা ও মাকে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা দেন, তাহলে কোনো বিপদ সম্মুখীন হতে পারবে না।
দেখুন সেই লিঙ্ক... 

No comments:

Post a Comment

Post Top Ad