বিদেশী শক্তির সঙ্গে বিজেপি হাত মিলিয়ে সীমান্ত ডিস্টার্ব করছে দাবি মমতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 July 2017

বিদেশী শক্তির সঙ্গে বিজেপি হাত মিলিয়ে সীমান্ত ডিস্টার্ব করছে দাবি মমতার

বিদেশি শক্তির সঙ্গে দার্জিলিং এবং বসিরহাট ও বাদুড়িয়ায় অশান্তির আগুন জ্বালিয়েছে বিজেপি। শনিবার বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্ত সামলানোর দ্বায়িত্ব কেন্দ্রীয় সরকারের। বাংলার সঙ্গে বাংলাদেশ ও ভূটানের সীমান্ত আছে। কেন্দ্র চক্রান্ত করে রাজ্যের সঙ্গে অসহযোগিতা করছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির লোকেরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে অশান্তি করছে। কুমিল্লা এবং ভোজপুরি সিনেমার ভিডিও নিয়ে বাংলার বলে চালানো হচ্ছে। ফেসবুকের নামে ফেকবুক চলছে।

নোট বন্দি ও জিএসটি অনেক বড়ো দূর্নীতি।বাংলা হচ্ছে সংস্কৃতির । আমরা দেখব কোন মিডিয়া, কারা বাদুড়িয়া নিয়ে কি করেছে জুডিসিয়াল তদন্ত করে পদক্ষেপ নেব। দুটো টিভি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাইরের মদত শুনে আইন হাতে নেবেন না। পাহাড়ে সব পুঁড়িয়ে দিয়েছে তবুও কিছু বলিনি। নেপাল সিকিমের নেতারা করে খাচ্ছে ।আমি গুলি করার পক্ষে নই। দেশ ভেঙে তছনছ হচ্ছে। শুধু গোরক্ষক দিয়ে কি দেশ চলবে। যখন বিজেপি ক্ষমতায় থাকবে না তখন সব বের হবে। কংগ্রেস সহ সব দলের বিরুদ্ধে বিজেপি সরকার এজেন্সি লেলিয়ে দিচ্ছে। উনিশে বিজেপির বিদায় হবে। ওরা ভাবছে উনিশে সরকার পকেটে পুরে নিয়েছে। বিজেপি আরএসএস এর লোকেরা তৃণমূলের পার্টি অফিস পুডাচ্ছে। হিন্দু সংহতি এবং আইআইএম এর মত সংগঠনকে ব্লাক লিস্ট করেছি। ওদের মিটিং মিছিল নিষিদ্ধ করা হচ্ছে। বিজেপিকে দুর্বল যায়গায় শক্তিশালী করছে কেন্দ্রীয় এজেন্সি গুলো।

No comments:

Post a Comment

Post Top Ad