বাদুড়িয়া যাওয়ার পথে এবার গ্রেফতার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 July 2017

বাদুড়িয়া যাওয়ার পথে এবার গ্রেফতার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব


নিজস্ব প্রতিনিধি,বিরাটিঃ শুক্রবারের পর শনিবার।ফের বিজেপি প্রতিনিধিদলকে পথ আটকায় এয়ারপোর্ট থানার পুলিশ। তবে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। এদিন দুপুরে কলকাতা পৌঁছন প্রতিনিধিদলের সদস্য ৩ সাংসদ। গাড়ি করে তাঁরা রওনা দিতেই বিরাটির মাইকেলনগরের তাঁদের থামায় পুলিশ। দীর্ঘ বিতণ্ডার পর গ্রেফতার করা হয় সত্যপাল সিং, ওম মাথুর ও মীনাক্ষী লেখিকে। তাঁদের এয়ারপোর্ট থানায় নিয়ে ‌যাওয়া হয়েছে।

হিংসা কবলিত বসিরহাটে শুক্রবারও কোনও রাজনৈতিক দলকে ঢুকতে দেয়নি পুলিশ। সেদিনও এই মাইকেলনগরেই গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য নেতৃত্বকে। এদিন সেখানেই আটকানো হল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলকে। দীর্ঘ বচসার পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, বসিরহাটে ‌যে কাউকে ‌যেতে দেওয়া হবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল রাজনৈতিক দলগুলিকে।  

No comments:

Post a Comment

Post Top Ad