আক্রান্ত ও গোষ্ঠী সংঘর্ষে জেরবার তৃণমূল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 July 2017

আক্রান্ত ও গোষ্ঠী সংঘর্ষে জেরবার তৃণমূল




কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হলেন এক তৃনমূল কর্মী। সোমবার রাতে বহরমপুরে হরিদাসমাটি এলাকার এই ঘটনায় গুরুতর অবস্থায় ওই তৃনমূল কর্মীকে ভর্তি করা হয় অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সঞ্চায়ন মিস্ত্রি নামে ওই তৃনমূল কর্মী হরিদাসমাটি এলাকার বাসিন্দা ব'লে জানা গিয়েছে। রাতের অন্ধকারে বাইকে করে এসে জনা চারেক দুষ্কৃতী তাকে লক্ষ করে গুলি চালায় ব'লে সূত্রের খবর। বাম হাতে গুলি লেগে গুরুতর আহত হন ওই তৃনমূল কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

অন্যদিকে, থানা থেকে বাড়ি ফেরা পথেই এক কলেজ ছাত্র কে অপহরণ করে আগ্নেয় অস্ত্র দিয়ে  মারধোর করার অভিযোগ উঠলো বর্তমান ও প্রাক্তন কলেজ সংসদ এর সম্পাদকের বিরুদ্ধে। সূত্র পাত সোমবার সকাল থেকেই শান্তিপুর কলেজ ভর্তি সংক্রান্ত কে কেন্দ্র করে  কলেজের তৃণমূল ছাত্র পরিষদর দুটি গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়।পরিস্থিতি সামাল দিতে যায় শান্তিপুর থানার পুলিশ।কলেজ মধ্যে ডুকে পরে ওনেক বহিরাগত।সেই সময় বহিরাগত এই সন্দেহে  প্রসেনজিত অধিকারী নামে এক ছাত্র কে পুলিশ আটক করে।পরে সন্ধ্যা সময় ওই ছাত্র প্রমাণ পত্র দিলে তাকে বেলবন্ডে ছেড়ে দেয়।অভিযোগ ওই ছাত্র থানা থেকে বেরুবার মাত্র তাকে তুলে নিয়ে গিয়ে থানা মোড়ে আগ্নেয় অস্ত্র দিয়ে মার ধর করে রাস্তার ধারে ফেলে দেয় বর্তমান ও প্রাক্তন জি এস  মনি সরকার ও মনোজ সরকারের লোক জন এর পর শান্তি পুর থানার পুলিশ গিয়ে আহত ছাত্র কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

No comments:

Post a Comment

Post Top Ad