হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 July 2017

হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের


হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের। দিনের পর দিন যেভাবে সংখ্যালঘুদেরও ওপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, নারীদের ওপর নির্যাতন হচ্ছে বা হিন্দুদের ধর্মান্তকরণের চেষ্টা হচ্ছে তার প্রতিবাদেই শনিবার বিক্ষোভ দেখানো হয়েছে।বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলার প্রতিবাদে কলকাতাস্থ  বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে বিক্ষোভ দেখাল ভিএইচপি। শনিবার মিশনের কাছে বেকবাগান মোড়ে বিক্ষোভ দেখায় ভিএইচপি’র প্রায় শতাধিক কর্মী-সমর্থক। এদিন সকালে প্রথমে কলকাতার বিড়লা তারামন্ডলের সামনে জমায়েত হয় ভিএইচপি’র সমর্থকরা। এরপর দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে মিছিল করে তারা মিশন প্রাঙ্গণের দিকে এগুতে  থাকে।ভিএইচপি’এর পাশাপাশি, বজরং দল, বিজেপি, হিন্দু ও বৌদ্ধ মন্দির কমিটির শীর্ষ নেতা ও কর্মকর্তারাও মিছিলে অংশ নেয়। যদিও মিশনের সামনেই বেকবাগান মোড়ে মিছিলের পথ আটকায় পুলিশ। এরপর সেখানেই বাংলাদেশ বিরোধী স্লোগানও দিতে থাকে তারা। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তুলিকা  পোড়ায় বিক্ষোভকারীরা। মিছিল থেকে জামায়াতে ইসলামি, হেফাজত ইসলাম’এর মতো সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়।



 বজরং দলের নেতা অভিজিৎ মজুমদার জানান ‘বাংলাদেশে হিন্দু, চাকমা সহ সংখ্যালঘুদের ওপর দিনের পর দিন মুসলিম মৌলবাদের অত্যাচারের চলছে-তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এই অত্যাচারে প্রচুর সংখ্যালঘু মানুষকে খুন হচ্ছে অথবা দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ সরকার সেদেশের হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না’। আগামীদিনে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বড় আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন তিনি।ভিএইচপি’এর এক নেতা জানান ‘বাংলাদেশের দিনের পর দিন যেভাবে সংখ্যালঘুদেরও ওপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, নারীদের ওপর নির্যাতন হচ্ছে বা হিন্দুদের ধর্মান্তকরণের চেষ্টা হচ্ছে তার প্রতিবাদেই আজ বিক্ষোভ দেখানো হচ্ছে। আমরা চাই অবিলম্বে এই অত্যাচার ও নিপীড়ন বন্ধ হোক’।

সূত্র: লন্ডন টাইমস



No comments:

Post a Comment

Post Top Ad