ভারতীয়
রাজনীতি্তে এখন একটাই সূর্য জ্বলজ্বল করছে। তার নাম নরেন্দ্র মোদি। আর বাংলার
সন্ধ্যাআকাশে একটাই চাঁদ সবাইকে জ্যোছনা দিচ্ছেন। তিনি হলেন বিজেপির রাজ্য সভাপতি
দিলীপ ঘোষ।
রবিবার বিকেলে মগড়ায় পশ্চিমবঙ্গের রুপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্যই করলেন বিজেপির রাজ্য নেতা তথা অভিনেতা জয়
বন্দোপাধ্যায়। এদিন ওই অনুষ্ঠানে জয় বন্দোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন বিজেপির জেলা
সভাপতি ভাষ্কর ভট্টাচার্য ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো জয়তোষ মুখোপাধ্যায়
সহ একাধিক বিজেপির জেলা নেতৃত্ব। এদিন ওই অভিনেতা বলেন, এদের নেতৃত্বেই সোনার
বাংলা গড়তে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
এদিন ওই
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা জয় বন্দোপাধযায় বলেন, নেতাজী ও
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেভাবে স্বাধীনতা চেয়েছিলেন তৎকালিন নেহেরুর নেতৃত্বে
কংগ্রেস সরকার সেটা হতে দেয়নি। দুই বীর বাঙালিরই রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিন
প্রেক্ষাগৃহের ওই সভায় জয় বন্দোপাধ্যায় বলেন, ওই সময়ে বিধানচন্দ্র রায় এই মৃত্যু
নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে ছিলেন। কিন্তু তৎকালিন সরকার সেটা করতে দেয়নি। এদিন বিজেপির
ওই অভিনেতা ওই সভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর পূর্নাঙ্গ তদন্তের দাবী
জানান।
এদিন
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সোনার বাংলা গড়ার প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করে
জয় বন্দোপাধ্যায় বলেন, দিদি বলছেন সোনার বাংলা গড়ব। কিসের বাংলা গড়ছেন, সন্ত্রাসের
বাংলা। সিন্ডিকেটের বাংলা। ধর্ষনের বাংলা। রাহাজানির বাংলা হয়েছে। নেতাদের নোট
কামানোর বাংলা হয়েছে। এদিন ওই অভিনেতা কটাক্ষ করে বলেন, সিপিএম ক্ষমতা থেকে চলে
যাবার পর মাটি খুঁড়লে যেমন কঙ্কাল বেড়িয়ে আসত। তেমনি তৃণমূল ক্ষমতা থেকে সরে গেলে
মাটি খুঁড়লে শুধু টাকা বেড়িয়ে আসবে।
ফ্লিম
ইন্ডাষ্ট্রি ফেডারেশন ও প্রডিউসারদের মধ্যে ঝামেলা প্রসঙ্গ টেনে এনে বিজেপির ওই
রাজ্য নেতা এক প্রভাবশালী মন্ত্রীর নাম না করে বলেন, ফ্লিম ইন্ডাষ্টি চালায়
বিশ্বাস ব্রাদার্স। তারাই নিজে হাতে এটা কন্ট্রোল করেন। যার কারনে আমরা ভালো অভিনয়
করলেও এখন ফ্লিমের বাইরে রয়েছি। সম্প্রতি, মুখ্যমন্ত্রীর এক ঘনিষ্ঠ সাংসদ দেব হাটে
হাড়ি ভেঙেছেন। মুখ্যমন্ত্রী যখন হল্যান্ডে কন্যাশ্রীর পুরষ্কার নিয়ে আনন্দে
উহ্লোসিত। সেই সময়ে দেব মুখ্যমন্ত্রী ফোন করে এই বিষয়টি নিয়ে নালিশ করেছেন। আর
বিশ্বাস ব্রাদার্স কায়দা করে বলেছেন এটা বিজেপির দোষ।



No comments:
Post a Comment