এক বিরল প্রজাতির প্রাণীকে ঘিরে আতঙ্ক এলাকায়।শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনের লালসাগর এলাকায় অভিজিৎ মুখার্জী
নামের এক ব্যক্তির বাড়ির সামনে গাছে পাঁচটি বিরল প্রজাতির প্রানী দেখতে পান ওনারই আত্মীয় সৌরভ গোস্বামী। বাড়ির বাইরে
কুকুরের চিৎকারে দরজা খুলে বাইরে এলে রাস্তায় ওই বিরল প্রজাতির প্রানীর একটি নজরে আসে
মৃত অবস্থায়। পাশপাশি প্রতিবেশিরাও বেরিয়ে টর্চ নিয়ে বাড়ির চারদিক দেখতে গিয়ে নজরে
আসে আরও চার চারটি একই ধরনের বিরল প্রানী গাছের ডালে বসে।গাছে আলো পড়তেই ওই প্রানীগুলির
বিকট গর্জনে আতঙ্কিত হয়ে পড়ে ওই পরিবার। প্রথমে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়, পরে বনদপ্তরের সাথে যোগাযোগ করা
হয় পরিবারের তরফে।জানা যায়,গায়ে গন্ধযুক্ত ওই প্রানীগুলির নাম গন্ধগোকুল।এরা অতর্কিতে মানুষের উপর আক্রমন
করে বলে কেউ কেউ বলে থাকেন। হাঁস মুরগী জাতীয় খাবার ভক্ষন করে থাকে এই প্রানি টি। এ
বিষয়ে মেদিনীপুর ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, এগুলোতে ভয়ের কিছু নেই। এরা মাংসাশী, তবে মানুষের ক্ষতি করা এদের উদ্দেশ্য নয়।
Post Top Ad
Sunday, 16 July 2017
এক বিরল প্রজাতির প্রাণীকে ঘিরে আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment