ইভটিজারদের হাতে বেধড়ক মার খেলেন হবু স্বামী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 July 2017

ইভটিজারদের হাতে বেধড়ক মার খেলেন হবু স্বামী



সেই প্রতিবাদের মাসুল হিসেবে ইভটিজারদের হাতে বেধড়ক মার খেলেন হবু স্বামী।জলপাইগুড়ির গোশালা মোড়ের ঘটনা।রবিবার ভরদুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।ওই তরুণী জানিয়েছেন, দুপুর ১টা নাগাদ তিনি হবু স্বামীর জন্য গোশালা মোড়ে দাড়িয়ে অপেক্ষা করছিলেন।তখন তিন যুবক মোটরবাইকে চেপে সেখানে আসেন।তাকে কটুক্তি এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে।তরুণী তখন তার হবু স্বামীকে ফোন করে ডাকেন।সে এসে প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধোর করে ওই তিনজন বলে অভিযোগ। বাধা দিতে গেলে ওই তরুণীর শ্লীলতাহানিও করা  হয়।এরপর আশেপাশের লোকজন ছুটে এলে ওই তিন যুবক পালিয়ে যায়।এরপর কোতোয়ালি থানায় এসে অভিযোগ দায়ের করেন ওই তরুণ-তরুণী।অভিযুক্তদের খোজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad