শনিবার রাতে মেদিনীপুর শহরের ২০ নং ওয়ার্ড এ তৃণমূলে যোগদান করল বেশ কিছু বিজেপি
কর্মী। দলে যোগ দান করেই ২১ শে জুলাই এর প্রস্তুতি শুরু করল তারা।
জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি যে জেলা থেকে তৃণমূলকে হুঙ্কার দিচ্ছেন,
সেই জেলারই সদর শহরে
বিজেপির ঘর ভাঙালো তৃণমূল। এদিন রাতে মেদিনীপুর শহরের ২০ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের
সম্মেলনে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন
ওয়ার্ডের ১৫ জন সক্রিয় কর্মী। শুধুমাত্র যোগদানই নয়, বিজেপির সদ্য দল ছাড়া
কর্মীরা যুব তৃণমূলের পার্টি অফিসে বসে ২১ শে জুলাই এর প্রস্তুতি বৈঠকও সেরে ফেলেন।
শুধু নিজেরা যাওয়াই নয় ওই বিজেপি দলছুটরা আগামী ২১ শে জুলাই আরো অনেককে নিয়ে কলকাতার
সমাবেশে যাবেন বলে এদিন দাবী করেন জেলা যুব সভাপতি রমা গিরি।

No comments:
Post a Comment