ধূলাগড়ে কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ও রাহুল সিনহা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 July 2017

ধূলাগড়ে কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ও রাহুল সিনহা


নিজস্ব প্রতিনিধি,১২ জুলাইঃ  ধূলাগড়ে কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা  জয় বন্দ্যোপাধ্যায়।বুধবার বিকেলে ধূলাগড়ে দাওনঘাটা এলাকায় ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৬ জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্কুলের কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করতে আসেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় সহ রাহুল সিনহা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবীকা মুখোপাধ্যায়,আহ্বায়ক শতরুপাসহ অন্যান্যরা।
এদিন জয় বলেন, আমি একজন সৎ পরিবারের ছেলে, তাই তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্থ দলে যোগদান করি নি। হাজার বার দল থেকে ডাকা সত্বেও যোগদান করেননি বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যদি তিনি তৃণমূলে যোগদান করতেন আজ তাহলে তৃণমূল নেতা তথা অভিনেতা তাপস পালের মতন ভুবনেশ্বরের জেলে হাজতবাস করতে হত।কিন্ত তাঁর সেই চিন্তা নেই কারণ তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত। যার পিছনে কোনও দুর্নীতিযুক্ত নেই, দুর্গন্ধ নেই। 


No comments:

Post a Comment

Post Top Ad