কৃতি ছাত্র-ছাত্রীদের বিজেপির ছাতার তলায় আসার আহ্বান জানান জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 July 2017

কৃতি ছাত্র-ছাত্রীদের বিজেপির ছাতার তলায় আসার আহ্বান জানান জয়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:   কৃতি ছাত্র-ছাত্রীদের বিজেপির ছাতার তলায় আসার আহ্বান জানান বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার বিকেলে ধূলাগড়ে দাওনঘাটা এলাকায় ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৬ জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করতে এসে বিজেপির ছত্র ছায়ায় আসতে বলেন। আরও বলেন, বিজেপি দুর্নীতিমুক্ত এক দল। যার পিছনে কোনও দুর্গন্ধ নেই।অসৎ চেয়ে গরীব থাকা অনেক ভালো। তাই তিনি ধূলাগড় কেন যেকোনো জায়গায় কলার তুলে যেতে পারেন আর তাতে কোনো নিরাপত্তার দরকার হয় না, কোনও পুলিশের দরকার হয় না। আমরা বিদ্যার দেবী সরস্বতীকে পূজো করি। এছাড়াও আমরা সেকুলার দেশে জন্মগ্রহণ করেছি ফলে আমরা সমস্ত ধর্মকেই পূজো করি, শ্রদ্ধা করি এবং পবিত্র বলে মনে করি।মুসলমান সম্প্রদায়ের মানুষেরা যারা গজল, অন্যান্য গান করেন তারা অনেকেরই সরস্বতী ঠাকুরের মূর্তি বাড়িতে লাগানো থাকে। কিন্ত কিছু দিন আগে ধূলাগড়ের তেহট্ট স্কুলে সরস্বতী পূজা বন্ধ করে দেন তৃণমূলের লোকেরা আর তাতে যেসমস্ত ছাত্ররা প্রতিবাদ করেন তাদেরকে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেন। এতে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় তীব্র ধিক্কার জানান। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ভালো পড়াশোনা শিখে বড় হওয়ার দেশকে বড় করার আহ্বান জানান জয়।

No comments:

Post a Comment

Post Top Ad