বিজেপিকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরবেন লালু! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 July 2017

বিজেপিকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরবেন লালু!


বিজেপিকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরবেন লালু প্রসাদ যাদব।যদিও নয়া কৌশল তাঁর। বুধবার নীতিশ কুমারের দুইরূপ দেখার পরেই স্পষ্টই লালু প্রসাদ বুঝে গেছেন বিজেপিকে হটাতে গেলে পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়,মায়াবতী ও অখিলেশের হাত ধরতে হবে। নীতিশ কুমারের ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিজেপির সমর্থন নিয়ে মসনদে বসায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এভাবেই তুলোধনা করেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধীর ওই মন্তব্যের পর মুখ খোলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব।
সাংবাদিক সন্মেলন করে লালু বলেন, নীতিশ কুমার একজন সুবিধাবাদী মানুষ। মানুষের রায়েই বিহার ছাড়া হতে হয়েছিল মোদী, অমিত শাহকে।লালুর দাবি, নীতিশ কুমার তখন বলেতেন, ‘আমার অস্তিত্ব থাকবে না, তাও বিজেপির সঙ্গে জোটে যাব না ।’ শুধু তাই নয়, নীতিশ কুমার এখন নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে চাইছেন।মাত্র ৭১ জন বিধায়ক নিয়ে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করাই ‘ভুল’ হয়েছিলও তোপ দাগেন প্রাক্তন রেলমন্ত্রী।পাশাপাশি লালু দাবি করেন,নীতিশ বিজেপিতে চলে গেলেও তাঁর কিছু যায় আসে না।
এরপরই লালু বলেন, বিজেপির সঙ্গে অনেক আগে থেকেই যোগাযোগ চলছিল। নীতিশকে রাজ্য চালানোয় তিনি কখনও কোনও বাধা দেননি বলেও মন্তব্য করেন লালু প্রসাদ যাদব। রাজ্য চালানোয় মহাদেবের মত হওয়ার কথা ছিল, কিন্তু নীতিশ একজন ‘অসুর’ বলেও মন্তব্য করেন লালু।
এদিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে কটাক্ষ করেন লালু।তিনি বলেন, ‘সুপারি’ নিয়ে নীতিশ এবং বিজেপির হয়ে প্রচার করছে কিছু সংবাদমাধ্যম। নীতীশের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বলেও হুমকি দেন লালু।পাশাপাশি, নীতীশের পতনের সময় হয়েছে । ‘বিনাশকালে বুদ্ধিনাশ’ হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad