ফের হিন্দুদের উপর হামলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 July 2017

ফের হিন্দুদের উপর হামলা


বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা চলছে। এবার মগুরার শালিকা উপজেলায় জমি হাতাতে এক হিন্দু পরিবারের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, রমেন রজক নামে এক আক্রান্ত জানান, কামরুজ্জামান কারফু ও খইরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ‌যুবক তাঁদের উপরে চড়াও হয়।
রমেনবাবু জানান, নিজেদের জমি তাঁরা টিনের চালের বাড়ি করছিলেন। দুষ্কৃতীরা এসে তাঁদের পরিবারের সদস্যদের মারধর করে। হুমকি দেয়, জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। স্থানীয় চেয়ারম্যান শেখ ফিরোজ জানিয়েছেন, ওদের মধ্যে বিবাদের মধ্যস্থতা করছিলাম। তার আগেই হামলা করে দিল। শালিকা পুলিশ থানায় অভি‌যোগ দায়ের হয়েছে।

এর মধ্যে আরও এক হিন্দু পরিবার অভি‌যোগ করেছে, বোগরায় তাঁদের জমি হাতিয়ে নিতে চাইছেন সরকারি আধিকারিকরাই।এই ঘটনার পর তাঁরা ভয়ে রয়েছেন। অভি‌যোগ উঠেছে, বাংলাদেশে উপজেলা পরিষদের নেতা ও আধিকারিকরাই হিন্দুদের জমি দখল করছেন। ভুয়ো নথি তৈরি করা হচ্ছে। কোথাও জোর খাটানো হচ্ছে। উপজেলায় একের পর এক হিন্দু জমি হারাচ্ছেন বলে অভি‌যোগ করেছেন প্রতাপ মিত্র।

No comments:

Post a Comment

Post Top Ad