নিজস্ব
প্রতিনিধি,১৯ই জুলাইঃ সিপিএমকে কেউটে সাপ বলে কটাক্ষ করার পরও তৃণমূল এখন সিপিএমের
সঙ্গে কোলাকুলি করে উপরাষ্ট্রপতি নির্বাচনে একসাথে লড়ছে।তৃণমূলের মাথা খারাপ হয়ে
গেছে।ওদের চিকিৎসার দরকার।ওদের পাগলের ডাক্তার দরকার।তিনি বলেন, লোভে পড়ে যদি তৃণমূলে
যেতাম তাহলে বন্ধুর মতন ভুবনেশ্বরের জেলে দিন কাটাতে হত। বীরভূমের নায়িকা এখন বিছানার
উপর শোননা,বিছানার তলায় শোন।কখন সিবিআই এসে ধরবে।রোজভ্যালি,সারদা হওয়ার সময় তো
গৌতম কুন্ডু,সুদীপ্ত সেন আমার ধারে কাছে আসতে পারেনি।কারণ আমি এক সৎ ব্রাহ্মণ ঘরে
জন্মগ্রহণ করেছি।অসৎ হয়ে থাকার চেয়ে গরীব থাকা অনেক ভালো।
দেশ
বিরোধীদের জন্য বিজেপি তৈরি। ভারতবর্ষ রাহুল গান্ধী,সোনিয়া গান্ধী বা কোনো তৃণমূলের
ভারত না এই ভারত দেশীয় রক্তে ভরা,দেশপ্রেমী বিজেপির ভারত মোদীজির দেশ।বর্ধমানের
মেমারির মহেশডাঙা জন সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি
নেতা জয় ব্যানার্জী।তিনি বলেন,তৃণমূল ভাঙ্গবেই,আর বাংলায় বিজেপি আসবেই।গোটা ভারতবর্ষ
ঘিরে এখন বিজেপি বিরাজমান।আর যেসব জায়গায় বিজেপি নেই সেইসব এলাকায় সামনের
নির্বাচনেই বিজেপি আসবে আসবে করছে।পশ্চিমবঙ্গে অন্তর থেকে হাসতে হলে আনতে হবে বিজেপিকে।
বর্ধমানের
মেমারির মহেশডাঙা জন সভাতে দাঁড়িয়ে তৃণমূলকে একহাত নিয়ে বলেন, মাটি খুড়লে যেমন
কঙ্কাল পাওয়া যেত,তৃণমূল চলে গেলে মাটি খুড়লে শুধু টাকা পাওয়া যাবে। মুর্শিদাবাদে
সভা করতে গিয়ে দেখি সংখ্যালঘু এক মুসলমান মহিলা বুকে নরেন্দ্র মোদীর ছবি ঝুলিয়ে
বসে আছেন।মহিলাকে জিজ্ঞেস করাতে বলেন, আমার তিন ছেলে ,ছোটবেলায় স্বামী মারা
গেছেন,আমি দু-তিন কিলোমিটার হেটে শুকনো পাতা দিয়ে রান্না করে তিন ছেলেকে মানুষ
করতে গিয়ে খুব অসুস্থ হয়ে যাই।তখন দেখি কিছু ছেলে আমার ঘরে এসে বিনা পয়সায় উজ্জলা
গ্যাস এনে দিয়েছে্ন।তখন কে দিয়েছে জিজ্ঞেস করতেই বলেন নরেন্দ্র মোদী দিয়েছেন।তখন
তিনি বললেন তাঁর একটা ছবি দেবেন?সেই থেকে মোদীজির ছবি তিনি বুকে ঝুলিয়ে থাকেন।এদিন
জয় আরও বলেন,পশ্চিমবঙ্গে চারটে দল আছে কংগ্রেস,সিপিএম,তৃণমূল আর বিজেপি।কংগ্রেসের
মা হলেন সোনীয়া গান্ধী,সিপিএমের মা হলেন চায়না,তৃণমূলের মা হলেন মমতা
বন্দ্যোপাধ্যায় আর বিজেপির মা হলেন ‘ভারতমাতা’।ভারতমাতাকে যারা রক্ষা করবে,সম্মান করবে,ভারতমাতা
বলতে যে কুন্ঠিতবোধ করবে না সে যে ধর্মের-বর্ণের লোক হোক না কেন বিজেপি কর্মী তার
জন্য জীবন দিতে তৈরি আছে।আর ভারতে থেকে যারা ভারতমাতা বলবে না ভারতকে গালাগালি
দেবে ,অন্য দেশের পতাকা নিয়ে মাতামাতি করবে,ক্রিকেট খেলাতে অন্য দেশ জিতলে বোমা
ফাটাবে তাদের বিরুদ্ধে প্রত্যেকটা বিজেপি কর্মী তৈরি আছে পাঞ্জা কষে লড়বার জন্য।পাশাপাশি
তিনি বলেন, বিবেকানন্দের মূল মন্ত্র হল শক্তি,সাহস,বুদ্ধি।আর এই মন্ত্রকেই ধরে
বিজেপিকে আনুন বাংলায়।নির্ভয়ে বিজেপিকে ভোট দিন বিধানসভা এবং লোকসভাতে।আর বিজেপিকে
ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হন।
Read in english..
Read in english..
No comments:
Post a Comment