বিজেপি যুব মোর্চার উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 August 2017

বিজেপি যুব মোর্চার উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা


বিজেপি যুব মোর্চার উদ্যোগে সোমবার নদিয়ার শান্তিপুরে একদিনের এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এদিন শান্তিপুর থানার মাঠে দীনদয়াল উপাধ্যায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বিজেপি যুব মোর্চার উদ্যোগে।

বিভিন্ন প্রান্তের আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিত সরকার, অভিনেতা ও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। খেলার শুরুতে অংশগ্রহনকারী দল এবং সাধারন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এলাকার মানুষের সাথে নিবিড় জনসংযোগ গড়ে তোলার উদ্দেশ্যেই বিজেপির যুব সংগঠনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এদিন প্রতিযোগিতায় এসে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, এই রাজ্যে খেলাধুলার পরিবেশ নষ্ট করে দেওয়া হচ্ছে। তা ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই উদ্যোগ। এদিন প্রতিযোগিতাকে ঘিরে সাধারন মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। খেলা দেখার জন্য ফুট বল প্রেমী মানুষের ঢল নামে এদিন।ফাইনালে টাইব্রেকারে করিমপুর কে ৪-৫ হারিয়ে জয় লাভ করে শান্তিপুর। সেরা খেলায় নির্বাচিত হন করিমপুরের  কৃষ্ণ সর্দার ।


No comments:

Post a Comment

Post Top Ad