বিজেপির প্রচারে বাঁধা দিল তৃণমূল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 11 August 2017

বিজেপির প্রচারে বাঁধা দিল তৃণমূল


নিজস্ব প্রতিনিধি:   হলদিয়াতে বিজেপির প্রচারে বাঁধা দিলেন পুলিশ প্রশাসন ও সন্ত্রাসবাহিনীর দল, এমনটাই দাবি বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হলদিয়াতে বিজেপি প্রচারে আসেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিজেপির নেতা সহ সমর্থকরা। তবে বিজেপির প্রচার শুরু করার সময় বাঁধা দেন পুলিশ প্রশাসন ও শাসকদল এমনটাই জানালেন জয়। প্রচারে বাঁধা পেয়ে বিজেপির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে জয় বলেন, প্রতিদিনই বিজেপির কর্মীরা মানুষকে জাগ্রত করতে এক জায়গা থেকে অন্য জায়গা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, পাশকুঁড়া, ধূলাগড়, ডায়মন্ড হারবার,উদয়নারায়ণপুর  ইত্যাদি সব জায়গায় গিয়ে গিয়ে মানুষের কাছে বিজেপির গুনগত কাজগুলিকে তুলে ধরার চেষ্টা করছেন। মানুষ যেন আর সন্ত্রাসবাহিনী, গুন্ডাবাহিনীদের ভোট দিয়ে নিজের সর্বনাশ, দেশের ক্ষতি না করে। পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে একমাত্র নরেন্দ্র মোদীর হাত ধরে। এবার প্রত্যেকটা ভোট যেন বিজেপি তথা ভারতমাতার পক্ষে পড়ে। 

No comments:

Post a Comment

Post Top Ad