ভিডিও : খুচরো পয়সা ফেলে পথ অবরোধ করলেন ভিক্ষুকরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 August 2017

ভিডিও : খুচরো পয়সা ফেলে পথ অবরোধ করলেন ভিক্ষুকরা

খুচরো পয়সাতেই ওদের পেট চলে। সেই পয়সা দিয়েই ওরা সংসার চালায়। সেই পয়সা দিয়েই ওরা বাচ্ছাদের পড়াশোনাও করান। ওরা বলতে শারীরিক ভাবে প্রতিবন্ধী ভিক্ষুকদের কথাই বলে হয়েছে।



সম্প্রতি, শারীরিক ভাবে প্রতিবন্ধী ভিক্ষুকরা ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন। তারা ভিক্ষ্যা করে যে দুই-দশ পয়সা পান। সেই খুচরো পয়সা হাট, বাজার মুদি দোকান থেকে শুরু করে একাধিক দোকানদার আর নিচ্ছেননা। এই অভিযোগ তুলে রাস্তায় খুচরো পয়সা ফেলে পথ অবরোধ করলেন শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যাক্তিরা

শুক্রবার সকালে চুঁচুড়া থানার হুগলিরমোড়ে প্রতিবন্ধী ভিক্ষুকরা হেলেন কেলার হ্যান্ডিক্রাফ্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘটি, বাটি, লাঠি, নিয়ে রাস্তায় বসে পড়েন। শুরু হয় পথ অবরোধ। এদিন প্রায় একঘন্টা জিটি রোড অবরোধ করে রাখেন তারা।

এই ঘটনায় জিটি রোডে ব্যাপক যানযটের সৃষ্টি হয়। অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। নাকাল হন পথ চলতি মানুষজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষন বোঝানোর পর বিক্ষোভ উঠে যায়।

এই প্রসঙ্গে সংগঠনের নেতারা জানান, আমরা শারীরিক ভাবে প্রতিবন্ধী কর্ম ক্ষমতা আমাদের নেই বললেই চলে। মানুষের কাছে থেকে হাত পেতে তারা যে পয়সা পান। সেই পয়সা দিয়েই তারা সংসার চালান। কিন্তু সেই পয়সা আর কেউ নিতে চাইছেননা। এই ঘটনায় তারা ব্যাপক সমস্যায় পড়েছেন। তাই সমস্যা সমাধানের জন্যে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad