জয়ের নেতৃত্বে ৫০০ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করে। রবিবার মুর্শিদাবাদে এক বিজেপি সভাতে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্য বলেন,তিনি সংখ্যালঘু এলাকায় বড় হয়েছেন,তাঁর গাড়ির চালক থেকে শুরু করে আশেপাশের সবাই সংখ্যালঘু।বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়;যারা সাম্প্রদায়িক বানানোর চেষ্টা করছে তাঁরাই আসল সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে।বিজেপি হল জাতীয়তাবাদী রাজনৈতিক কেন্দ্র।যেখানে সংখ্যালঘু,হিন্দু ভাইরা সবাই রয়েছে।
পাশাপাশি এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে বলেন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য যা শুরু করেছে তা যথেষ্ট।তিনি যখন তখন নামাজ পড়তে বসে যাচ্ছেন।জয় বন্দ্যোপাধ্যায় বলেন,তিনিও ‘বন্দ্যোপাধ্যায়’ আর মুখ্যমন্ত্রী মমতা ‘বন্দ্যোপাধ্যায়’ তাঁরা দুজনই ব্রাহ্মণ।কিন্তু তা বলে নিজের জাতিধর্মকে অবজ্ঞা করে তিনি অন্য ধর্মকে প্রথমে মর্যাদা দিতে পারেন না।জয় সংখ্যালঘু এলাকায় বড় হয়েছেন,তাঁর গাড়ির চালক থেকে শুরু করে আশেপাশের সবাই সংখ্যালঘু।কিন্তু তিনি তো নামাজ পড়তে যান না।তিনি তো পূজো করে অঞ্জলী দেন,এবং তার প্রসাদ সংখ্যালঘু মানুষদের মধ্যে বিতরণ করেন।
No comments:
Post a Comment