জয়ের চ্যালেঞ্জের মুখে তৃণমূল! জানুন কি সেই চ্যালেঞ্জ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 August 2017

জয়ের চ্যালেঞ্জের মুখে তৃণমূল! জানুন কি সেই চ্যালেঞ্জ?


নিজস্ব প্রতিনিধি, কলকাতা :   কয়েক দিন আগে হলদিয়া, কুপার্সে ভোট প্রসঙ্গে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন,যে ভোট  হয়েছে তা প্রহসন ছাড়া কিছুই না। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বাউলিয়া এলাকায় বিজেপির এক বিরাট জনসভা থেকে ভোট প্রসঙ্গে তৃণমূলকে  ব্যঙ্গ করে জয় বলেন, হলদিয়ার মাঠে জার্সি পরে খেলাতে নামব বলে ঠিক করলে তার আগেই শাসকদলের খেলোয়াড়রা নিজেরাই নিজেদের সঙ্গে খেলে জিতে নেয় পুরস্কার।

 জয় তৃণমূলদের চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ক্ষমতা থাকলে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক এবং তখনই দেখা যাবে যে বিজেপির কত দম? ও তৃণমূলের কত দম আছে? তিনি বলেন, তৃণমূল হার্মাদবাহিনী, সন্ত্রাসবাহিনী, পুলিশ প্রশাসন সবাইকে এক করে রেখেছে বিজেপিকে আটকানোর জন্য। তবে তাতে বিশেষ কিছু লাভ নেই।এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী লকেট চ্যাটার্জী ও অন্যান্যরা।

জয়ের দাবি, তৃণমূল নেতা মন্ত্রীরা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ভয় পান, তাঁর নাম শুনলেই চমকান। ফলে আর বেশিদিন এ রাজ্যে তারা টিকতে পারবে না। তাই জয় সবাইকে আহ্বান জানিয়ে বলেন, যে যতই ভোট নিয়ে তৃণমূল ভয় দেখাক চমকাক না কেন পশ্চিমবঙ্গকে তৃণমূল মুক্ত করে, বিজেপিকে আনতে হবেই তাহলেই এই দুর্নীতির পাহাড় ভাঙবে।

 তিনি আরও বলেন, আজ আর তৃণমূলের সঙ্গে ভালোবাসার কথা বলে লাভ নেই, তারা আর সেইটুকু ভালোবাসার কথা শোনারও যোগ্য নেই। তৃণমূলে যারাই লোভ করে ঢুকেছিল তারা সবাই রয়েছে কারাগারের পিছনে, লুকিয়ে আছে বিছানার নিচে।

No comments:

Post a Comment

Post Top Ad