শারদ উৎসবে মহরম মমতা বিসর্জন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 August 2017

শারদ উৎসবে মহরম মমতা বিসর্জন!


বুধবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো মহরম এবং ইদ উপলক্ষ্যে সকল উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে এদিন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন একাদশীর দিন মহরম পড়ায় ওইদিন কোনও দুর্গা পুজোর বিসর্জন দেওয়া যাবে না৷ তাছাড়া দশমীর দিন বিসর্জন সন্ধ্যা ৬টার মধ্য সেরে নিতে হবে৷ তবে দুর্গাপুজোর বিসর্জন চলবে লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত৷
প্রসঙ্গত, গত বছরও এভাবে দশমীর দিনে বিসর্জনের সময় বেধে দিতে গিয়ে রাজ্য সরকারের মুখ পুড়েছিল৷ কারণ গত বছর দশমীতে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির পুজোর প্রতিমা ভাসান দেওয়া নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার৷ তখন তিনটি বাড়ির পুজো হাইকোর্টে বিসর্জনের সময় বাড়ানোর জন্য আবেদন করে এবং তখন আদালত নির্দেশ দেয় বাড়ির প্রতিমা দশমীর দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে ফের রাজ্য সরকার আবেদন করে ডিভিশন বেঞ্চে এবং তখন ডিভিশন বেঞ্চও
রাজ্যের আবেদন খারিজ করে আগের রায়ই বহাল রাখে৷
এদিকে এবার বাংলার শারদ উৎসবেও বিশ্বকাপের ছোঁয়া৷ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আর মাস দু’য়েকেরও বাঁকি নেই৷ তাই শহরে শারদ উৎসবের মাঝেই শহরবাসী মাতবে ফুটবল উৎসবে৷ বিশ্ব ফুটবলের মানচিত্রে এবার ঠাঁই হতে চলেছে বাংলা সেরা পুজোর৷ এবারের সেরা দুর্গা পুজো স্থান পাবে ফিফার ওয়েবসাইটে৷বুধবার একথা ঘোষণা করেন অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপ্পি৷

ইতিমধ্যেই বিশ্বকাপকে ঘিরে শহরে সাজোসাজো রব৷ বুধবার তারই প্রস্তুতির ঢাকে কাঠি পড়ল৷ এদিন নবান্নে ফিফার প্রতিনিধি সেপ্পির উপস্থিতিতে বিশ্বকাপের লোগো উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত ছিলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস৷

নবান্নের বৈঠকের পাশাপাশি বুধবার নেতাজী ইন্দোরে আরও একটি বৈঠকে ফিফার টুর্নামেন্ট ডিরেক্টর জানিয়েছেন যে চলতি বছরের বাংলার দুর্গা পুজো স্থান পাবে ফিফার আন্তর্জাতিক ওয়েবসাইটে৷ এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী নিজেও বিশ্বকাপ নিয়ে যথেষ্ট উৎসাহিত৷ বাঙালীর সেরা দুর্গোৎসব ও ফিফার আন্তর্জাতিক টুর্নামেন্টের মধ্য দিয়ে পর্যটনে জোয়ার আনতে তিনি বিশেষ ভাবে আগ্রহী৷ ৬ অক্টোবর দিল্লিতে কলম্বিয়া বনাম ঘানার ম্যাচ দিয়ে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে চলেছে৷ কলকাতায় প্রথম ম্যাচ ৮ তারিখ চিলি বনাম ইংল্যান্ড৷ তার আগে ৫ অক্টোবরের মধ্যে দুর্গা পুজোর প্যান্ডেলও হোর্ডিং খুলে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

2 comments:

Post Top Ad