গোটা জেলার ধুমধাম
করে পালিত হল রাখী বন্ধন উৎসব। একে অপরের হাতে রাখী পড়িয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হলে সকলে।
সোমবার
সকালে চন্দননগর থানার পালপাড়া এলাকায় আদিবাসীরা বনার্ঢ্য রাখী বন্ধন উৎসব পালন
করেছেন। এই রাখী বন্ধন উৎসব দেখতে ভীড় উপচে পড়েছিল।
এদিন সারা
জেলাজুড়ে যখন বিভিন্য রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা রাখী বন্ধন উৎসবে মেতেছেন তখন
চন্দননগর শহরে আদিবাসীদের এহেন রাখী বন্ধন উৎসব দেখে আপ্লুত গোটা চন্দননগরের
মানুষজন।
এদিন প্রায় চারশো আদিবাসী পুরুষ ও মহিলা ধামসা মাদল ঘন্টা বাজিয়ে
বর্নাঢ্য শোভাযাত্রা বাড় করেন। ওই সময়ে আদিবাসী মহিলারা পথচারীদের রাখী পড়িয়ে দেন।
এই রাখী বন্ধন উৎসবে পিছিয়ে ছিলেননা পুলিশ আধিকারীকরা। এদিন সম্প্রীতির বার্তা
দিতে চন্দননগরের সিপি পীযূষ পান্ডের
নেতৃত্বে ভদ্রেশ্বরে মহত্মাগান্ধী স্কুলে
একটি রাখী বন্ধন উৎসবের অনুষ্ঠান পালন করা হয়।
সেখানে হিন্দু ও মুষলিমরা পুলিশ
পুলিশ আধিকারীকদের হাতে রাখী পড়িয়ে দেন। সেখানে হাজির ছিলেন পুলিশ কমিশনার পীযূষ
পান্ডে, এসডিপিও চন্দননগর রানা মুখোপাধ্যায় এবং ওসি ভদ্রেশ্বর।
অন্যদিকে এদিন
শ্রীরামপুরের অঙ্কুর সাংস্কৃতিক সংস্থার তরফে রাখী বন্ধনের পাশাপাশি দিন ভর
বিভিন্য রকম অনুষ্ঠান করা হয়। এদিন ছিল অঙ্কুরের জন্মদিন। সেই উপলক্ষে এদিন
সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। পাশাপাশি এদিন বিভিন্য
রাজনৈতিক দলের নেতারা জেলার বিভিন্য জায়গায় রাখী বন্ধন উৎসবে মেতে উঠেন।
অভিনেতা
দেবীকা মুখোপাধ্যায় এদিন চন্ডীতলার বেগমপুরে রাখী বন্ধন উৎসবে মেতে উঠেন। বিজেপির
মহিলা মোর্চার তরফেও শ্রীরামপুরে রাখী বন্ধন উৎস পালন করা হয়। হুগলির সাংসদ
রত্নাদে নাগও তার ভাইদের হাতে রাখী পড়িয়ে দেন।
চুঁচুড়া কোর্টে বিজেপির ওবিসি
মোর্চার রাজ্য সভাপতির হাতে রাখী পড়ান হয়। ডানকুনিতে পুরসভার ভাইস চেয়ারম্যান
দেবাশিষ মুখোপাধ্যায়ও ওই এলাকার মুষলিমদের হাতে রাখী পড়িয়ে সম্প্রতির বার্তা দেন।








No comments:
Post a Comment