ববির পর
শোভন।বুধবার পুর ও নগরন্নোয়নের মন্ত্রী ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিম ইডিতে হাজিরা
দিয়ে জানিয়েছেন,তিনি কোনো ধরনের টাকা নিজের জন্য নেননি।তিনি টাকা নিয়েছিলেন ক্লাব
সংস্করণের জন্য।যদিও ভিডিও ক্লিপং এ সেই রকম কোনো কথা শোনা যায়নি।পাশাপাশি ইডি
দপ্তরের অফিসাররা তাঁর কথা শুনে সন্তষ্ট নয় বলেই জানা গিয়েছে।বৃহস্পতিবার ইডি দপ্তর থেকে প্রায় ৮ ঘণ্টা
জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে নারদকাণ্ডকে ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী
তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তিনি জানান, তাঁকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি
তদন্তে সহযোগিতা করেছেন বলে দাবি করেন। আগামীদিনেও তদন্তে সহযোগিতা করবেন বলে
জানান। তবে ইডির ম্যারাথন
জেরা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি ২৪ ঘণ্টাই কাজ করেন। তাই এটা তাঁর কাছে নতুন কিছু
নয়।
ইডির জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তিনি বলেন, এর পিছনে ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। এই ঘটনার বিচার তিনিও চান বলে জানান। তবে জিজ্ঞাসাবাদ শেষে আত্মবিশ্বাসের সঙ্গেই বেরিয়ে আসেন তিনি। ইডি দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৪ সালে স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের কাছে টাকা নেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন বলে জানা গেছে। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়েও গেছেন। তদন্তের প্রয়োজনে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। মেয়রের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই বয়ান খতিয়ে দেখবেন তদন্তকারীরা। শুক্রবার নারদকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রাজ্যের আরেক প্রভাবশালী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে।

No comments:
Post a Comment