ঝাড়্গ্রামে এবার বিজেপির জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 August 2017

ঝাড়্গ্রামে এবার বিজেপির জয়


নিজস্ব প্রতিনিধি,১০ আগস্টঃ ঝাড়্গ্রামে এবার বিজেপির জয়।ঝাড়্গ্রাম পৌরসভার উপনির্বাচনে আসন্ন ভোটের প্রচারে গোটা সাত নম্বর ওয়ার্ড গাড়ি করে ঘোরেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।সঙ্গে ছিল কয়েকশো সমর্থকের মিছিল।এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়্গ্রামের প্রার্থী সমীর দত্ত, ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শৎপতি ও অন্যান্যরা।বৃহস্পতিবার বিজেপি দলনেতা জয় পথসভায় ঘুরে ঘুরে বলেন,এই লড়াই তৃণমূল ও বিজেপির লড়াই নয় এটি হল সৎ ও অসৎ এর লড়াই ,বড়লোক ও গরীবের লড়াই ,দুর্নীতি ও দুর্নীতিহীন মানুষের লড়াই।

তিনি আরও বলেন, আগে যেমন  তৃণমূল ও সিপিএমের লড়াই মাঠে বসে দেখতাম,আমরা এবার মাঠে নেমেছি খেলবার জন্য এবং দেখিয়েও দেবো যে আমরাও জিততে পারি।আমরা ঝাড়গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের ভোটের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গ জয়ের ইঙ্গিত দেবো,বিজেপি তো ভারতের জনগণরা করে,এই উক্তি ওনার মুখ থেকে শুনে আমি খুব দুঃখ পেয়েছি এই সম্বন্ধে কোনও উত্তর দিতে আমার ইচ্ছে করছে না।




তৃণমূলের মত কেউ দূর্নীতি করলে বিজেপি থেকে কান ধরে বের করে দেওয়া হবে। ঝাড়গ্রামে নির্বাচনী সভা থেকে এ কথা বললেন বিজেপি নেতা জয় বন্দোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad