সাহস থাকলে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাক তৃণমূল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 August 2017

সাহস থাকলে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাক তৃণমূল


নিজস্ব প্রতিনিধি, ১৩ আগস্ট:    আসলভাবে গণতান্ত্রিক ভোট হতে দিলে দেখা যাবে তৃণমূল কটা আসন পাবে দাবী বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমানে পূর্বস্থলীতে বিজেপির এক জনসভা থেকে জয় বলেন, তৃণমূলের শাসনে বাংলা পিছিয়ে পড়ছে। বিগত ৩৪ বছর ধরে বামফ্রন্টকে ভোট দিয়ে মানুষের ভোগান্তি চরমে উঠেছিল, আর তারপরই পরিবর্তনের জন্য তৃণমূলকে ভোট দেওয়া হল কিন্ত ভোট দেওয়ার পরে ফের দুর্ভোগের সম্মুখীন হয়েছে মানুষ।

জয়ের দাবি, এতদিন সিপিএম যে ভাবে ভোট করেছে এখন তৃণমূল ঠিক সেইভাবে বোমা বন্দুক দিয়ে ভোট করাচ্ছেন। সাহস থাকলে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট করাক।তিনি বলেন, আজকের যে ভোট হয়েছে তা গণতান্ত্রিকভাবে ভোট দান হয়নি, ভোট হয়েছে মানুষের রক্ত ঝরিয়ে,মানুষকে মেরে, চড় মেরে, পিটিয়ে। যদি আসল গণতান্ত্রিকভাবে ভোট হয় তাহলে তৃণমূল কটা আসন পাবে সেটাই দেখবার বিষয়! তখনই প্রমাণ হয়ে যাবে।মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি হওয়ার আশা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আবার বিহারের আশাও বিফলে গেছে দিদির, বিহারও পদ্মফুলের হয়ে গেছে।
এছাড়াও তিনি এদিন বলেন, তিনি সারাজীবন গরীব গ্রামবাসীদের পাশে থাকবে।তাদের দু:খে পাশে দাঁড়াবেন।


No comments:

Post a Comment

Post Top Ad