দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর ক্ষমা চাওয়া উচিত রাজ্যের মন্ত্রীদের। তিন তালাক ইস্যুতে এ রাজ্যের মন্ত্রীরা সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়েই তৃনমূলের নেতারা তিন তালাকের পক্ষে কথা বলেছিলেন বলে জানালেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জি। মঙ্গলবার আদালতের রায়ের পর তাদের জনসমক্ষে ভুল স্বীকার করার দাবি তোলেন তিনি। তিন তালাক নিয়ে সুর্প্রীম কোর্টের এই রায , ইতিহাস বলে জানালেন তিনি। পাশাপাশি মুসলিম মহিলাদের একাংশ আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান তিনি। দেশের সর্বোচ্চ আদালতের এই রায়ের পর স্বস্তিতে মুসলিম মহিলাদের একাংশ। আগামী ছয মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করবে। তারপরেই মুসলিম মহিলারা পাকাপাকি ভাবে তিন তালাকের প্রথা থেকে মুক্তি পাবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য সরকারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন , তিন তালাক ইস্যুতে রাজ্যের মন্ত্রীদের রাজনীতির একটি ইস্যু হারালেন। এবার অন্তত তারা তিন তালাক ইস্যুতে রাজ্যের মুসলিম মহিলাদের কাছে ক্ষমা চাক।

No comments:
Post a Comment