পুলিশের তৎপরতায় পোলবায় ধরা পড়ল ডাকাত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 August 2017

পুলিশের তৎপরতায় পোলবায় ধরা পড়ল ডাকাত

ডাকাতির উদ্যেশ্যে জড় হয়ে পুলিশের তৎপরতায় ধরা পড়ল ডাকাত দল। বৃহস্পতিবার গভীর রাতে পোলবা থানার সুগন্ধ্যামোড় এলাকায় একটি বৈদ্যুতিক তার তৈরির কারখানার সামনে থেকে ওই ডাকাত দলটিকে ধরা হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম বহরম ওরফে টোটন ও সুমন রায়। প্রথম জনের বাড়ি উত্তর ২৪পর্গনার বসিরহাট এলাকায়। দ্বিতীয়জনের বাড়ি বর্ধমানের মেমারী থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাতে পোলবা থানার সুগন্ধ্যামোড় এলাকায় একটি বৈদ্যুতিক তার তৈরির কারখানায় ডাকাতির উদ্যেশ্যে জয় হয়। তাদের সঙ্গে একটি ট্রাক ছিল বলে খবর। ওই সময়ে পোলবা থানার টহলরত পুলিশ কর্মীরা তাদের চেস করে। এই ঘটনায় ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ ২জনকে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি পাইপ গান ও একটি ট্রাক উদ্ধার করেছেন বলে খবর। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেড়েছে তারা ওই কারখানায় ডাকাতির উদ্যেশ্যেই জড় হয়েছিল। এই ডাকাত দলটি সিঙ্গুরে একটি ডাকাতির ঘটনায় যুক্ত বলে পুলিশ জানতে পেড়েছে। এই ঘটনায় বাকিদের খোঁজে পুলিশ তল্যাশি জারি রেখেছেন বলে খবর। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়া কোর্টে পাঠানো হলে বিচারক তাদের সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad