পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী চোরেদের সভায় যায়নি ! পটনার গাঁধী ময়দানের সভা নিয়ে জয়ের কটাক্ষ্য জবাব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 August 2017

পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী চোরেদের সভায় যায়নি ! পটনার গাঁধী ময়দানের সভা নিয়ে জয়ের কটাক্ষ্য জবাব





‘দেশ বচাও, বিজেপি ভাগাও’ র‌্যালির ডাক দিয়ে পটনার গাঁধী ময়দান থেকে বিরাট মোদী-বিরোধী জোটের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগে ২০১৯ সামলান, তার পরে অন্য নির্বাচনের কথা ভাববেন।’’ অন্যদিকে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বললেন,এই জোট বেকার জোট, চোরেদের জোট।”


আর লালু বলেন, ‘‘এই সভায় কী বিপুল ভিড় হয়েছে, তা গোটা দেশ আজ দেখছে। সবার নজর আজ পটনার দিকে রয়েছে।কর্মী-সমর্থকদের দল একটাও গাড়ি দিতে পারেনি, তা সত্ত্বেও গাড়ি ভাড়া করে, নিজেদের খরচে ঝান্ডা কিনে গোটা রাজ্য থেকে দলে দলে মানুষ হাজির হয়েছেন গাঁধী ময়দানে।’’ লালু-মমতা-শরদ-অখিলেশ-গুলাম নবি আজাদদের সভার ভিড় নিয়ে  জয়ের সোজা সাপ্টা  বিজেপি-র ছোটখাটো নেতারাও যে সভা করেন, তাতে এর চেয়ে বেশি লোক হয়।”



 পটনার গাঁধী ময়দানে লালুপ্রসাদের ডাকে বিজেপি-বিরোধী জমায়েত। ছবি: পিটিআই। সৌজন্যে : আনন্দবাজার পত্রিকা


এ দিনের সভামঞ্চে হাজির ছিল লালুপ্রসাদ, রাবড়ী দেবী, তেজস্বী প্রসাদ-সহ গোটা যাদব পরিবার।


 

 হেমন্ত সোরেন, অখিলেশ যাদব, তেজপ্রতাপ যাদব, তেজস্বী যাদব— ভারতীয় রাজনীতির পরবর্তী প্রজন্ম একসঙ্গে। ছবি: পিটিআই।সৌজন্যে : আনন্দবাজার পত্রিকা


যা নিয়ে লালুপ্রসাদ যাদবের পরিবারকে আক্রমণ করে জয় বলেন, “লালুপ্রসাদ যাদবের পরিবারের প্রধান ব্যাবসাই হল দুর্নীতি। তাদের সভায় আমাদের মুখ্যমন্ত্রী। এটা আমাদের কাছে লজ্জার। আগে কখনও পশ্চিমবঙ্গের কোনও মুখ্যমন্ত্রী চোরেদের সভায় যায়নি।”


অসুস্থতার কারণে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী মোবাইলে তাঁর ভাষণে নীতীশ কুমারকে তীব্র আক্রমণ করে , ‘‘বিহারে জনতার রায়ের যত বড় অপমান হয়েছে, তত বড় অপমান আর কখনও হয়নি।’’

নীতীশ কুমার যে ভাবে মহাজোট ভেঙে এনডিএ-তে সামিল হয়েছেন, তার তীব্র নিন্দা করে শরদ যাদব বলেন, ‘‘যিনি বিহারে জোট ভাঙলেন, তাঁকে বলতে চাই, এখানে জোট ভাঙলেও গোটা দেশে ১২৫ কোটি মানুষ জোট বাঁধবেন।’’ এ প্রসঙ্গে জয়ের সোজাসুজি মন্তব্য , “পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুপ্রসাদ জেলে গিয়েছিলেন। তাই আজকের সভায় রাহুল গান্ধি এড়িয়ে গেছেন। আজকের সভার আগে উনি নরওয়ে পালিয়েছেন। যারা সেখানে গেছেন তাদের কোনও বিশ্বাসযোগ্যাতা নেই।

No comments:

Post a Comment

Post Top Ad