কান্নার নাটক কাজে এলনা, ধর্ষক ‘রাম রহিম’কে ১০ বছরের কারাদণ্ড দিলেন বিচারক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 August 2017

কান্নার নাটক কাজে এলনা, ধর্ষক ‘রাম রহিম’কে ১০ বছরের কারাদণ্ড দিলেন বিচারক





বাবা রাম রহিমের ১০ বছরের কারাদণ্ড দিল সিবিআই আদালতের বিচারক জগদীপ সিংহ।সাজা ঘোষণা হতেই হরিয়ানার সিরসায় হিংসা। দুটো গাড়িতে আগুন লাগিয়ে দিল ডেরা সমর্খকেরা।রোহতকের সুনারিয়া জেলকে সোমবার সকাল থেকেই কার্যত দুর্গে পরিণত করা হয়। ডেরা সাচা সওদা প্রধান গুরমিত রাম রহিমের সাজা ঘোষণার আগেই সেখানে মোতায়েন করা হয় সেনার বিশেষ বাহিনী, স্নাইপার, তৈরি করা হয় বাঙ্কারও। রাম রহিমকে ভারতীয় দণ্ডবিধির যে সমস্ত ধারায় দোষী সাব্যস্ত করেছে, তাতে তার ন্যূনতম সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে৷ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা (ধর্ষণ) ও ৫০৬ ধারায় (ভয় দেখিয়ে অপরাধ) দোষী সাব্যস্ত হয়েছে ওই ভণ্ড ধর্মগুরু।

No comments:

Post a Comment

Post Top Ad