দিবা-রাত্রী ফুটবল প্রতিযোগীতায় মাতলেন বাগদাবাসীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 August 2017

দিবা-রাত্রী ফুটবল প্রতিযোগীতায় মাতলেন বাগদাবাসীরা

                                           
নিজস্ব প্রতিনিধি,বাগদাঃ বাগদায় দিবা-রাত্রী ফুটবল প্রতিযোগীতা। রাখি বন্ধন উপলক্ষে উত্তর ২৪ পরগণার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে ও চরমন্ডল হাই স্কুল মাঠে দুটি পৃথক ফুটবল প্রতিযোগীতা খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার এই প্রতিযোগীতার ফাইনালে অংশগ্রহণ করে  উত্তর ২৪ পরগনার বাগদা সুন্দ্রা অদিবাসী জনকল্যাণ সমিতি ও হেলেঞ্চা পারকৃষ্ণচন্দ্রপুর বঙ্কিম স্মৃতি সংঘ।  সারাদিন ধরে ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে  হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল  এলাকার কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত হয়েছিল মাঠে l খেলার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঘোর চন্দ হালদার ও  প্রাক্তন শিক্ষক নারায়ণ বিশ্বাসl এদিনের হেলেঞ্চার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আক্রমণ প্রতিআক্রমণ পূর্ণ খেয়ালয় হেলেঞ্চা পারকৃষ্ণচন্দ্রপুর বঙ্কিম স্মৃতি সংঘ  ৩ - 0 গোলে সুন্দ্রা অদিবাসী জনকল্যাণ সমিতিকে পরাজিত করে। 
          

খেলা পরিচলন কমিটির কর্তা মানবেন্দ্র বিশ্বাস ও সুনিল বিশ্বাস  জানালেন হেলেঞ্চা হাইস্কুল প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ফুটবল খেলা বাঁচিয়ে রাখতে ও পুনর মিলন উত্সব পালন করতে আমরা  এই উদ্দ্যোগ  নিয়েছিলামl এলাকার অগণিত দর্শক ও প্রাক্তন ছাত্র ছাত্রী ও শিক্ষদের উপস্থিতি দেখে আমরা আনন্দিতl অন্যদিকে বাগদা ব্লকের চরমন্ডল সুকান্ত ক্লাব আয়োজিত চরমন্ডল হাই স্কুল মাঠে  নৈশালোকে ফুটবল টুর্নামেন্ট ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চোঁখে পরার মতl সন্ধায় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার দর্শক ভিড় জমায় ফুটবল মাঠে l আট দলীয় নকআউট টুর্নামেন্টর ফাইনালে মুখমুখী হয় চরমন্ডল বিরপ্রান্তিক ও কুরুলিয়া সাহিত্য চয়ন l নির্ধারিত সময়ে খেলার ফলাফল অপরিবর্তিত থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে চরমন্ডল বিরপ্রান্তিকা ৩ - ২ গোলে কুরুলিয়া সাহিত্য চয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় l ফুটবল প্রতিযোগীতা আয়োজক কমিটির কর্তা দিলীপ বালা জানালেন, ‘প্রতিবারের মত এবারও রাখি বন্ধন উপলক্ষে আমরা সম্প্রীতির বন্ধন রক্ষা করতে  বাঙ্গালীর প্রিয় ফুটবল প্রতিযোগীতার আয়োজন করেছি l দুর দুরন্ত থেকে আসা  দর্শক দেখে আনন্দিত আমরা’l

No comments:

Post a Comment

Post Top Ad