কেবলমাত্র ধনীদের জন্যই গ্যাসে ভর্তুকি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 14 August 2017

কেবলমাত্র ধনীদের জন্যই গ্যাসে ভর্তুকি


নিজস্ব প্রতিনিধি,বারাসতঃ  পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া,অন্ত্যোদয় মানুষদের জন্য গ্যাস ওভেন সহ সিলিন্ডার বিতরণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।সোমবার বারাসতে পিছিয়ে পড়া মানুষদের গ্যাস সিলিন্ডার বিতরণ করে বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজে দলিত,পিছিয়ে পড়া,দরিদ্র মানুষদের আর যাতে কাঠের সামনে আগুন জ্বালিয়ে রান্না করতে না হয় তার জন্য বিনামূল্যে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোদীজি।জয় বলেন,একসময় নরেন্দ্র মোদীও খুব গরীব ছিলেন।তাঁর মাও কাঠের জ্বালানী দিয়ে রান্না করতেন কষ্টে, কিন্তু মোদীজি আর চাননা কোনো মা,বোনেরা এত কষ্ট করে রান্না করুক,তাই ঘরে ঘরে থাকবে রান্নার গ্যাস।

এসময় এক মহিলা জয় বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন,গ্যাসে সবাইকে তো ভর্তুকি দিতে হবে? তখন উত্তরে জয় বলেন,এসমস্ত বাজে কথা;যারা ধনী,যাদের আয় বছরে ১০ লক্ষেরও  উপরে তাদেরকে  একমাত্র ভর্তুকি দিতে হবে।আর যাদের আয় মাসে ১ লক্ষ টাকারও কম তাদেরকে কোনো ভর্তুকি দিতে হবে না।

No comments:

Post a Comment

Post Top Ad