কসাইখানা নিয়ে মুখ্যমন্ত্রীকে কি বললেন জয়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 August 2017

কসাইখানা নিয়ে মুখ্যমন্ত্রীকে কি বললেন জয়?


নিজস্ব প্রতিনিধি,১৭ আগস্টঃ কসাইখানা নিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপির জয়।বৃহস্পতিবার নবদ্বীপের সভাতে দাঁড়িয়ে বিজেপি নেতা জয় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের একচোখ খুলে ও আরেক চোখ বন্ধ করে রাখেন।তিনি বাদুড়িয়ার কান্ড,নবদ্বীপের কসাইখানা তৈরি হওয়ার প্রস্তুতি,ধূলাগড়ের হিংসা দেখে চোখ বুজে রাখেন।আবার রাজ্যপাল তিরস্কার দেখার সময় চোখ খুলে প্রতিবাদমুখর হন।আবার যখন দিলীপ ঘোষ সরাসরি তোপ দাগেন তখন তাঁর(মমতা বন্দ্যোপাধ্যায়ের)চোখ খোলে।নবদ্বীপে কসাইখানা বন্ধ করা নিয়ে যখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উঠে পড়ে লাগে তখন ওনার(মমতা বন্দ্যোপাধ্যায়ের)চোখ খোলে।


পাশাপাশি তিনি বলেন,তৃণমূলের গুন্ডাবাহিনীর প্রতিরোধ,প্রতিবাদ করতে হলে সোজা কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে সরাসরি প্রতিবাদ করতে হবে।এছাড়াও জয় বলেন,যে ভোট হয়েছে তা প্রহসন ছাড়া আর কিছুই না।তবে ফলাফলে বিজেপি দ্বিতীয়।ধুয়ে মুছে গেছে সিপিএম ও কংগ্রেস।এর থেকেই প্রমাণ বিজেপি এখন কতটা সক্রিয়?তাই তিনি বলেন,এবার বিজেপির পতাকা গায়ে নিয়ে শুধুমাত্র গেরুয়া শিবিরকে ভোট দিতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad