মোহন ভাগবতের পর এবার কলকাতায় বাতিল অমিত শাহর সভা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 September 2017

মোহন ভাগবতের পর এবার কলকাতায় বাতিল অমিত শাহর সভা





১১, ১২, ১৩ সেপ্টেম্বর রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। সেই অনুযায়ী রাজ্য BJP-র তরফ থেকে ১২ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার জন্য আবেদন করা হয়। কলকাতা পৌরনিগমের অধীনে নেতাজি ইন্ডোর। ১৫ দিন আগে আবেদন করা হলেও আজ নেতাজি ইন্ডোর কর্তৃপক্ষ জানায়, দুর্গাপুজোর আগে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান থাকায় অমিত শাহর সভার কোনওভাবেই অনুমতি দেওয়া যাবে না।

এরপরই নজরুল মঞ্চের জন্য রাজ্য BJP-র তরফে আবেদন করা হয়। সেখানেও অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন BJP নেতৃত্ব। BJP সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, "অমিত শাহ চেয়েছিলেন বড় স্টেডিয়ামে রাজ্য ও জেলার বেশিরভাগ কর্মীদের নিয়ে সভা করতে। সেই সভাতে রাজ্যের বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই একটু বড় জায়গার দরকার ছিল। কিন্তু, অনুমতি মেলেনি। রাজ্য সরকার BJP-র কোনও কর্মসূচি করতে দিচ্ছে না। গায়ের জোরে আমাদের কর্মসূচি বাতিল করার চেষ্টা করছে। এরপর থেকে রাজ্যে যে সমস্ত কেন্দ্রীয় সরকারের প্রেক্ষাগৃহ আছে সেখানে অনুষ্ঠান হবে। অমিত শাহজির অনুষ্ঠান কলকাতা পোর্টট্রাস্ট গেস্ট হাউজ়ে করার পরিকল্পনা আছে। আরও তিন জায়গা দেখা হচ্ছে।"

এদিকে, আজ সকালে RSS চালক মোহন ভাগবতের সভা বাতিল করা হয়।  সিস্টার নিবেদিতার ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৩ অক্টোবর মহাজাতি সদনে একটি সভার আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ও RSS প্রধান মোহন ভাগবতের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। পুজোর সময় বলে নিবেদিতা ট্রাস্টের কাছ থেকে বাড়তি ভাড়াও নেওয়া হয়েছিল বলে দাবি। আর আজ মহাজাতি সদন কর্তৃপক্ষ জানায়, পূর্ত দপ্তরের কাজ হবে। তাই এই অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। এই হলে আপাতত অনুষ্ঠান করা যাবে না। 

source: eenaduindia

No comments:

Post a Comment

Post Top Ad