মুখ্যমন্ত্রীর পাড়ায় বিজেপির স্বচ্ছ ভারত অভিযান, মেয়রকে বিঁধলেন জয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 September 2017

মুখ্যমন্ত্রীর পাড়ায় বিজেপির স্বচ্ছ ভারত অভিযান, মেয়রকে বিঁধলেন জয়





কলকাতা: মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এবার স্বচ্ছ ভারত অভিযান করল রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রীর পাড়ায় কালিঘাট মন্দির চত্বরে আজ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীর নেতৃত্বে আজ সকাল ৮ থেকে ৯ টা পর্যন্ত টানা ১ ঘন্টা স্বচ্ছ ভারত অভিযান হয়।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন। আর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আজ সকালেই রাজ্যে আসেন কৈলাস বিজয় বর্গী। আর তিনি কালই জানিয়ে দেন কালিঘাট মন্দির চত্বরেই স্বচ্ছতা অভিযান করা হবে। আর সেই মত রাজ্যে সচ্ছ ভারত অভিযানের কনভেনার প্রসেনজিত  ভৌমিক এর কাছে নির্দেশ আসে। সেই নির্দেশ মেনেই আজ এই কর্মসুচি চলে।

আর এই কর্মসুচির শেষে কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গী বলেন, সারা ভারত বর্ষের মানুষ এই কালিঘাট মন্দির পূজা দিতে আসে। আর এটা একটি আন্তজাতিক  তীর্থস্থান। কিন্তু এটা মুখ্যমন্ত্রীর বিধান সভার মধ্যে পরলেও মন্দির চত্বর অপরিস্কার থাকে। তাই আমরা এই জায়গাটাকেই বেছে নিই
এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। আর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিনেই এটা আমাদের রাজ্যের মানুষের কাছে আশীর্বাদ  নেওয়ার জন্যইই এই কর্মসূচি।


আর বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন,  কলকাতার মেয়র এখন নারদা নিয়ে ব্যস্ত। তিনি CBI অফিসে যাবেন না এলাকার পরিস্কারের কাজ করবেন। আর রাজ্যের একটা অন্তজাতিক তীর্থস্থানের কী অবস্তা। আর এটা আবার মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে পরে। এটা ভাবতেই আমার অবাক লাগছে।

এদিন স্বচ্ছ ভারত অভিযানে অংশ নেয় রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি দক্ষিন কলকাতার জেলা সভাপতি জীবন সেন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

No comments:

Post a Comment

Post Top Ad