লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 September 2017

লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহী


লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হ'ল এক বাইক চালকের। ঘটনার প্রতিবাদে ঘাতক গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা। কান্দির বহরা এলাকার এই ঘটনায় দীর্ঘ সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় কান্দি-ডাকবাংলো রাজ্য সড়কে। পরে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে কান্দির  ভান্ডেরা এলাকার বাসিন্দা তরুণ ঘোষ এদিন সকালে স্থানীয় বহরা বিবেকানন্দ পাঠ ভবনে নিজের ভাইঝিকে পৌঁছে দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। এমন সময় কান্দি - ডাকবাংলো রাজ্য সড়কের ঘোষবাটি এলাকায় কান্দি গামী একটি লরি পেছন থেকে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক চালকের। জনবহুল এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রতিবাদে ঘাতক গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।  ঘটনার পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় ওই রাজ্য সড়কে। পরে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad